এক্সপ্লোর

পিটিশন খারিজ, রোহিঙ্গাদের সঙ্গে বিয়েতে নিষেধাজ্ঞা বহাল বাংলাদেশ হাইকোর্টে

ঢাকা: মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের বিয়ে করা চলবে না। ২০১৪-য় জারি হওয়া এই নিষেধাজ্ঞা বহাল রাখল ঢাকার আদালত। বৈবাহিক সম্পর্ক গড়ে রোহিঙ্গাদের ঘুরপথে বাংলাদেশি নাগরিকত্ব দাবি করার রাস্তা বন্ধ করতেই ওই নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। নিষেধাজ্ঞা ভাঙার সাজা সাত বছরের জেল। কিন্তু তা সত্ত্বেও গত সেপ্টেম্বরে এক রোহিঙ্গা মেয়েকে বিয়ে করে এক মুসলিম যুবক। ২৬ বছরের ছেলেটি নতুন বউকে নিয়ে পালিয়ে যায়। তার বাবা বাবুল হোসেন ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু বাংলাদেশ হাইকোর্ট তাঁর পিটিশন নাকচ করে দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ টাকা জরিমানাও হয়েছে বাবুলের। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু বলেছেন, আদালত পিটিশন খারিজ করে যে প্রশাসনিক নির্দেশে বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা উদ্বাস্তুদের বিয়ে নিষিদ্ধ করা হয়েছিল, তা বহাল রেখেছে। ছেলেকে গ্রেফতারির হাত থেকে রক্ষার জন্য বাবুলের আবেদনও প্রত্যাখ্যান করেছে আদালত। বাবুল ছেলের সঙ্গে ১৮ বছরের রোহিঙ্গা মেয়েটির বিয়ে সমর্থন করেছেন। নাগরিকত্ব পাওয়ার জন্য এই বিয়ে, মানতে চাননি তিনি। বাবুলের প্রশ্ন, বাংলাদেশিরা খ্রিস্টান ও অন্য ধর্মে বিয়ে করতে পারলে আমার ছেলের সঙ্গে রোহিঙ্গা মেয়ের বিয়েতে অন্যায় কোথায়? বাংলাদেশে ঠাঁই নেওয়া মুসলিমকেই তো বিয়ে করেছে। মায়ানমারের রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর অত্যাচার, ধর্ষণ, হত্যালীলার অভিযোগে আগস্ট থেকে বাংলাদেশে প্রাণ বাঁচাতে ঢুকেছে সাড়ে ৬ লক্ষেরও বেশি রোহিঙ্গা। আগে থেকেই বাংলাদেশে রয়েছে ২ লক্ষের বেশি রোহিঙ্গা। ত্রাণ সরবরাহকারী স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলি জানিয়েছে, বাংলাদেশীরাই দেশের দক্ষিণপূর্ব অংশে শরণার্থী শিবিরগুলিতে উপচে পড়া ভিড়ের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা মেয়েদের বিয়ের প্রস্তাব দিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা
R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget