এক্সপ্লোর

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমপান, উপকূলবর্তী এলাকাগুলিতে থেকে ২০ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর নির্দেশ বাংলাদেশের

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমপান। এই পরিস্থিতি দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলিতে ২০ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার নির্দেশ দিল বাংলাদেশ। সে দেশের সরকারি আধিকারিকরা বলেছেন, এই ঝড় খুবই আশঙ্কাজনক হতে চলেছে।

ঢাকা: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমপান। এই পরিস্থিতি দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলিতে ২০ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার নির্দেশ দিল বাংলাদেশ। সে দেশের সরকারি আধিকারিকরা বলেছেন, এই ঝড় খুবই আশঙ্কাজনক হতে চলেছে। বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের সচিব শাহ কামাল বলেছেন, যে এলাকাগুলিতে ঝড় বয়ে যেতে পারে, উপকূলবর্তী সেই ১৯ জেলার প্রশাসনগুলিকে মানুষেরর জীবনরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে ১৮ থেকে ২০ লক্ষ মানুষকে ১৩,০৭৮ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় সুপার টাইফুন বা ক্যাটেগরি ৪ অ্যাটলান্টিক হ্যারিকেনের সমান শক্তি নিয়ে ধেয়ে আসছে আমপান। সোমবার বিকেলে দক্ষিণ-পশ্চিমের বন্দর মোঙ্গলা ও পায়রার জন্য বাংলাদেশ আবহাওয়া বিভাগ ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে। বাকি দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও কক্সবাজারে ছয় নম্বর বিপদ সঙ্গেত জারি করতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ বলেছেন, বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে সরাসরি ধেয়ে আসছে। এই ঝড়ের কারণে উভয় দেশেই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের আধিকারিকরা বলেছেন, মঙ্গলবার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার বিকেল নাগাদ এই ঝড় আছড়ে পড়তে পারে। তার আগে এই অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, ঝড় স্থলভূমিতে প্রবেশের আগে দুর্বল হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছেই। তাঁরা তীব্র জলোচ্ছ্বাসেরও সতর্কবার্তা জারি করেছেন। জানা গেছে যে, উপকূলবর্তী জেলাগুলির আধিকারিক ও স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যেই মাইকে ঘোষণার মাধ্যমে জনগনকে সতর্ক করছেন এবং তাঁদের করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কেন্দ্রগুলিতে আশ্রয় নেওয়ার আর্জি জানানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget