এক্সপ্লোর

সন্ন্যাসীকে খুনের হুমকি: ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শন ভারতীয় রাষ্ট্রদূতের

ঢাকা: আইএসের নাম করে সন্ন্যাসীকে খুনের হুমকির জের। ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। মিশনের নিরাপত্তা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন তিনি। জঙ্গি দমনে শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস কেন্দ্রের। জঙ্গি হুমকির প্রেক্ষিতে পাশে থাকার বার্তা দিয়ে আগেই তত্‍পর হয়েছিল মোদী সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। এবার ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শৃংলা। শনিবার মিশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। সন্দেহভাজন আইএস জঙ্গিদের হুমকি চিঠির প্রেক্ষিতে, হাসিনা সরকার মিশনের নিরাপত্তায় যে পদক্ষেপ করেছে, তাতে সন্তোষপ্রকাশ করেছেন ভারতীয় দূত। গত পনেরোই জুন হুমকি চিঠিটি আসে ঢাকার রামকৃষ্ণ মিশনে। চিঠিতে মিশনের সহ সম্পাদক স্বামী সেবানন্দকে খুনের হুমকি দেয় সন্দেহভাজন আইএস জঙ্গিরা। এরপর বেলুড় মঠ থেকে চিঠি যায় নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নড়েচড়ে বসে দুই সরকার। বার্তা পৌঁছয় হাসিনা প্রশাসনের কাছে। তার প্রেক্ষিতে রামকৃষ্ণ মিশনে সর্বক্ষণের জন্য নজরদারি চালাচ্ছে ঢাকা পুলিশ। মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের আধিকারিকদের। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অপরিচিত কাউকে মিশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি দেশজুড়ে জঙ্গি দমন অভিযান আরও তীব্র করেছে হাসিনা সরকার। রবিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জঙ্গির। এই পরিস্থিতিতে সন্ত্রাস মোকাবিলায় সর্বতোভাবে ঢাকার পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে, সন্ত্রাসের বিরুদ্ধে এদিনই রুখে দাঁড়িয়েছেন বাংলাদেশের লক্ষাধিক ইসলাম বিশেষজ্ঞ। জঙ্গিদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন তাঁরা। একই পথে হেঁটে শনিবার জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন বাংলাদেশের লক্ষাধিক মুসলিম ধর্মগুরু।

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget