এক্সপ্লোর

মূত্র থেকে তৈরি হবে সার আর জল: দাবি বেলজিয়ামের বৈজ্ঞানিকদের

ব্রাসেলস: বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী দাবি করেছেন, তাঁদের তৈরি মেশিনে মূত্রকে সার এমনকী পানীয় জলে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে। এর ফলে গ্রামীণ এলাকা তো বটেই, উন্নয়নশীল দেশগুলোও উপকৃত হবে। বর্জ্য তরলকে অন্য নানাভাবে ব্যবহার করা যায় ঠিকই কিন্তু ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের বক্তব্য, তাঁরা এ জন্য একটি বিশেষ ঝিল্লি বা মেমব্রেন ব্যবহার করেছেন, যা বিদ্যুৎক্ষেত্রে স্বয়ম্ভর, ফলে যে সব এলাকায় বিদ্যুৎ নেই, সে সব জায়গাতেও এই মেশিন কাজে দেবে। সৌরশক্তি ব্যবহার করে অত্যন্ত সহজ পদ্ধতিতে তাঁরা এভাবে বর্জ্য তরলকে কাজে লাগাতে পেরেছেন বলে বিজ্ঞানীরা মন্তব্য করেছেন। তাঁরা জানিয়েছেন, প্রথমে একটি বড় ট্যাঙ্কে জমা করা হচ্ছে মূত্র। তারপর তা ফোটানো হচ্ছে সৌরশক্তি দিয়ে চালিত বয়লারে। এবার তা যাচ্ছে ওই মেমব্রেন বা ঝিল্লিতে। সেখানে মূত্র থেকে বার হচ্ছে পরিষ্কার জল ও পটাসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাসের মত মৌলগুলি আলাদা হয়ে যাচ্ছে। বিষয়টি জনপ্রিয় করার লক্ষ্যে তাঁদের স্লোগান #পিফরসায়েন্স। চূড়ান্ত পরীক্ষানিরীক্ষার জন্য মধ্য ঘেন্ট এলাকায় ১০দিনের গানবাজনা ও থিয়েটার উৎসবে এই বিশেষ মেশিনটি বসায় বৈজ্ঞানিকদের ওই দলটি। সেখান থেকে সংগৃহীত মূত্র থেকে ১,০০০ লিটার জল পাওয়া গেছে বলে দাবি করেছেন তাঁরা। এই জল থেকে তৈরি হবে বেলজিয়ামের বিখ্যাত বিয়ার। এবার তাঁরা এই মেশিনেরই আরও বড় সংস্করণ বসাতে চান স্টেডিয়াম বা বিমান বন্দরের মত এলাকায়, যেখান থেকে প্রচুর বর্জ্য তরল সংগ্রহ করা সম্ভব। বিশেষ করে তাঁদের লক্ষ্য, উন্নয়নশীল দেশগুলির গ্রামে এই পরিষেবা পৌঁছে দেওয়া, যেখানে সার ও পানীয় জলের সরবরাহ কম।  

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget