এক্সপ্লোর

সন্ত্রাসে আর্থিক মদত, বেআইনি অর্থ লেনদেন: পাকিস্তানকে বর্ধিত কালো তালিকায় ঢোকাল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের এশিয়-প্রশান্ত মহাসাগরীয় শাখা

বৈঠকের আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল জনৈক ভারতীয় কর্মকর্তা বলেছেন, এপিজে পাকিস্তানকে তাদের মানদন্ড পালনে ব্যর্থ হওয়ায় বর্ধিত দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলো আপ তালিকা অর্থাত্ কালো তালিকায় ফেলেছে।

নয়াদিল্লি: সন্ত্রাসে আর্থিক মদত, বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত আন্তর্জাতিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) এশিয়-প্রশান্ত মহাসাগরীয় গোষ্ঠী (এপিজে) পাকিস্তানকে বর্ধিত দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলো আপ লিস্টে ঢোকাল। তাদের নানা মাপকাঠির বিচারে পাকিস্তানের ভূমিকা সন্তোষজনক নয় বলে এই পদক্ষেপ। ওই গোষ্ঠী আরও দেখেছে যে, সন্ত্রাসে অর্থ ঢালা ও অবৈধ অর্থ লেনদেনের ব্যাপারে মেনে চলার জন্য বেঁধে দেওয়া ৪০টি মাপকাঠির মধ্যে ৩২টিই পালন করেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় দুদিন ধরে সাত ঘন্টার বেশি সময় বৈঠক হয়েছে এপিজে-র। বৈঠকের আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল জনৈক ভারতীয় কর্মকর্তা বলেছেন, এপিজে পাকিস্তানকে তাদের মানদন্ড পালনে ব্যর্থ হওয়ায় বর্ধিত দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলো আপ তালিকা অর্থাত্ কালো তালিকায় ফেলেছে। এর ফলে পাকিস্তানের ভাবমূর্তি ফের বড় ধাক্কা খেল। সন্ত্রাসের পিছনে অর্থ খরচ ও বেআইনি অর্থ লেনদেনের ওপর ১১টি কার্যকর মাপকাঠির বিচারে পাকিস্তানের স্থান এসেছে ১০-এ। চেষ্টা করা সত্ত্বেও ৪১ সদস্যের প্লেনারিকে কোনও মাপকাঠির বিচারেই তার স্থান ওপরের দিকে তোলাতে সফল হয়নি পাকিস্তান। আরেক সরকারি কর্তা জানিয়েছেন, এফএটিএফের ২৭ দফা অ্যাকশন প্ল্যানের ১৫ মাসের সময়সীমা শেষ হচ্ছে অক্টোবরে। সেসময় পাকিস্তানকে কালো তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানোর দিকে নজর দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget