এক্সপ্লোর

Super Moon: চাঁদের হাসি যেন বাঁধভাঙা, গুরুপূর্ণিমার আকাশজুড়ে উজ্জ্বল সুপার মুন

Guru Purnima 2022: সূর্যাস্তের পরই পুব দিগন্তে চেনা আকার ছেড়ে অনেকটাই বড় সুবর্ণ গোলক। সুপার মুন সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড়। ঔজ্জ্বল্যের ক্ষেত্রেও এগিয়ে সুপার মুন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: গতকাল চারশো ষাট কোটি বছর আগের ব্রহ্মাণ্ডের একটি ছবি প্রকাশ করে নাসা। তার রেশে এখনও কাটেনি, আর আজ দেখা দিল সুপারমুন। সন্ধের আকাশে, চাঁদের হাসি আজ বাঁধভাঙা। সূর্যাস্তের পরই আকাশে দেখা দিল সুপার মুন (Super Moon)। সেই চাঁদ, যাকে নিয়ে মিথ আর কল্পনা আকাশজোড়া। মধ্য রাতে পূর্ণিমার পূর্ণ বিন্দুতে পৌঁছবে সুপার মুন। 

সূর্যাস্তের পরই পুব দিগন্তে চেনা আকার ছেড়ে অনেকটাই বড় সুবর্ণ গোলক। সুপার মুন সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড়। ঔজ্জ্বল্যের ক্ষেত্রেও এগিয়ে সুপার মুন। সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় তা প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল।

 

 

কিন্তু সুপার মুনকে (Super Moon) এত বড় দেখায় কেন? পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে গড়ে ২৭ দিন ৮ ঘণ্টা। প্রদক্ষিণ করতে করতে চাঁদ এক সময় পৃথিবীর কাছে চলে আসে। আবার এক সময় দূরে সরে যায়। কারণ চাঁদের কক্ষপথ অনেকটা ডিম্বাকার। পৃথিবীর কাছে চাঁদের চলে আসাকে বিজ্ঞানের ভাষায় বলে পেরিজি বা অনুসূর। আর দূরে চলে গেলে বলে অ্যাপোজি বা অপসূর। পেরিজি-র সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব যখন সব চেয়ে কম, তখন যদি পূর্ণিমা হয়, সেই সময় চাঁদকে স্বাভাবিকের থেকে অনেকটা বড় এবং উজ্জ্বল দেখায়। 

সুপার মুনকে নিয়ে নানা দেশে প্রচলিত আছে নানা গল্পকথা। এমনিতে বছরে ৩ থেকে ৪ বার দেখা যায় সুপার মুন। সুপার মুনের দিনই ঘটে প্রাকৃতি দুর্যোগ, এমন একটা কুসংস্কারের কথা শোনা যায় কান পাতলেই। আসলে, ২০১১-র ১১ মার্চ জাপানে ঘটে প্রলয়ঙ্কর ভূমিকম্প। তার ৮দিন পরেই ছিল সুপার মুন। সুপার মুন আর দুর্ঘটনার আশঙ্কাকে এক ব্র্যাকেটে এনে আলোচনা শুরু হয় সেই দিন থেকে। বিজ্ঞানীরা অবশ্য এমন সমাপতনের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন। গুজব আর আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সন্ধে থেকে চোখ রাখুন পুব আকাশে। 

সেরা শিরোনাম

Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Benjamin Netanyahu: ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক
ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget