এক্সপ্লোর

Afghanistan Mosque Blast: আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা

Afghanistan Blast: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার দুপুর নাগাদ আফগানিস্তানের উত্তর দিকের শহর মাজার ই শরিফের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে।

কাবুল: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। বৃহস্পতিবার দুপুর নাগাদ আফগানিস্তানের উত্তর দিকের শহর মাজার ই শরিফের (Mazar-e-sharif) একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় একাধিক বাসিন্দা জখম হয়েছেন বলে সূত্রের খবর।

কোথায় বিস্ফোরণ? 
একটি শিয়া মসজিদে (Shiite mosque) বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। বলখ প্রদেশের প্রশাসনের তরফে এই কথা জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেনি কোনও সংগঠন। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। জখমও হয়েছেন একাধিক ব্যক্তি। মাজার-ই-শরিফের তালিবান (Taliban) কমান্ডারের মুখপাত্রের তরফে এই নিহত ও আহতের (Injured) সংখ্যা জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।   
ওই এলাকা বেশ জনবহুল, একাধিক দোকান-পাট, বাজার রয়েছে। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

এর আগেও বিস্ফোরণ:
মাত্র ২ দিন আগে কাবুলের কাছেই হাজারা এলাকায় শিয়া অধ্যুষিত একটি এলাকায় বিস্ফোরণ হয়েছিল। ওই এলাকায় একটি স্কুলের কাছে বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনাতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। IANS-সূত্রে খবর, ওই দিন স্কুলের তিনটি বিস্ফোরণ ঘটেছিল।
আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু। অভিযোগ, বারবার উগ্রপন্থীদের হামলার শিকার হয়ে হয় তাঁদের। এদিনের ঘটনা সেই তালিকাতেই নতুন সংযোজন। 
এর সপ্তাহ দুয়েক আগে কাবুলেও (Kabul) একটি মসজিদে গ্রেনেড (Grenade Attack) হামলা হয়েছিল। ঘন জনবসতি এলাকায় ওই সন্ত্রাসবাদী হামলায় বেশ কয়েকজন জখম হয়েছিল। 

গত আগস্টে আমেরিকা ও ন্যাটোর সৈন্য আফগানিস্তান ছেড়ে যায়। তখনই আফগানিস্তানের মসনদের দখল নেয় তালিবান (Taliban)। দীর্ঘ কুড়ি বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতায় তারা। তারপরেও বারবার সন্ত্রাসবাদী হামলার শিকার হচ্ছে আফগানিস্তান। ইসলামিক স্টেটের মতো জঙ্গিগোষ্ঠীও সক্রিয় এই দেশে। 

আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল    

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget