এক্সপ্লোর

অলিম্পিকে সন্ত্রাসবাদী হানার ছক, ব্রাজিলে গ্রেফতার ১০

রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকের সময় সন্ত্রাসবাদী হানার ছক করার অভিযোগে ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করল ব্রাজিলের পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে অলিম্পিকের সময় হামলার বিষয়ে আলোচনা করার অভিযোগ রয়েছে।   ব্রাজিলের বিচার মন্ত্রী আলেকজান্দ্রে ডে মোরেজ বলেছেন, ধৃত ১০ জনের মধ্যে একজন নাবালক রয়েছে। আরও দু জন এদের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতরা প্রত্যেকেই ব্রাজিলিয়ান। তারা গেরিলা কৌশল এবং অস্ত্রের ব্যবহার নিয়ে আলোচনা করছিল। কয়েকদিন আগে মার্শাল আর্ট শেখার কথাও বলে। তাদের সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর সরাসরি যোগ থাকার প্রমাণ পাওয়া যায়নি। ধৃতরা জঙ্গি হামলা চালানোর জন্য তৈরিও ছিল না। তবে এই ঘটনাকে হাল্কাভাবে দেখা হচ্ছে না।   পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ইসলামিক স্টেট গোষ্ঠীর সমর্থক। তবে তারা কেউই ইরাক বা সিরিয়ায় যায়নি। তারা জঙ্গি প্রশিক্ষণও নেয়নি। তবে ধৃতদের মধ্যে একজন প্যারাগুয়ের একটি দোকানে ই-মেল করে একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের অর্ডার দিয়েছিল। সেই ই-মেলের কথা জানতে পেরে যায় পুলিশ। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন, কম্পিউটার সহ নানা নথি উদ্ধার হলেও, কোনও অস্ত্র পাওয়া যায়নি।   পুলিশ জানিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিও-র নিরাপত্তা বাডানো হচ্ছে। অলিম্পিক চলাকালীন ৮৫ হাজার পুলিশ ও সেনাকর্মীরা রিও-তে পাহারায় থাকবেন।

সেরা শিরোনাম

Viral News: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
Mount Anak Krakatau Erupts: হঠাৎ জেগে উঠল আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাইমেঘ, ৩০০-র বেশি বিমান বাতিল, উদ্বেগ বাড়ছে ইন্দোনেশিয়ায়
হঠাৎ জেগে উঠল আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাইমেঘ, ৩০০-র বেশি বিমান বাতিল, উদ্বেগ বাড়ছে ইন্দোনেশিয়ায়
New Glenn Rocket Blast: আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল ১৬০০ কিলোমিটার দূরেও
আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল ১৬০০ কিলোমিটার দূরেও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Embed widget