এক্সপ্লোর

স্বাধীনতা ঘোষণা করল ক্যাটালোনিয়া, সরকার ফেলে নিজেদের আওতায় আনল স্পেন

বার্সিলোনা: স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করল ক্যাটালোনিয়া। তবে এই স্বাধীনতা বেশিক্ষণ টেকেনি। গতকাল স্পেনে দুটি সম্পূর্ণ বিপরীত বিষয়ে ঐতিহাসিক ভোট হয়। একটি ক্যাটালোনিয়ার স্বাধীনতার পক্ষে, অন্যটি সেখানে সাংবিধানিক নীতি পুনঃপ্রবর্তনের পক্ষে। মাদ্রিদে স্পেন সরকার অনায়াসে ভোটে জিতে যায়। সেনেট ক্যাটালোনিয়ার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার অধিকার দেয় তাদের। বার্সেলোনায় অবশ্য ক্যাটালোনিয়ার স্বাধীনতাকামীদের পক্ষে ভোট জয় অতটা সহজ হয়নি। যাঁরা স্বাধীনতার বিপক্ষে, তাঁরা বলেন, এটা অভ্যুত্থান ছাড়া কিছু নয়, ঐতিহাসিক ভুল। যদিও ক্যাটালান পার্লামেন্টে গোপন ব্যালটে ভোটাভুটিতে সহজেই জিতে যান স্বাধীনতাকামীরা। তিনটি জাতীয় দলের সদস্যরা বিরোধিতায় ওয়াকআউট করেন। বলা হয়, স্বাধীন, সার্বভৌম ও সামাজিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ক্যাটালোনিয়া আত্মপ্রকাশ করল। বার্সেলোনায় ক্যাটালানের আঞ্চলিক সদর দফতরের সামনে নেমে আসেন হাজার হাজার স্বাধীন ক্যাটালোনিয়া সমর্থক। যদিও এই আনন্দ বেশিক্ষণ টেকেনি। খবর আসে, স্পেনীয় সেনেট স্বায়্ত্ত্বশাসিত ক্যাটালোনিয়াকে সরাসরি শাসনের আওতায় নিয়ে এসেছে। মাদ্রিদের স্পেন সরকার ক্যাটালোনিয়ার প্রেসিডেন্টকে বহিষ্কার করে, পার্লামেন্ট ভেঙে দেয়। প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় টেলিভিশন বক্তৃতায় ঘোষণা করেন, ২১ ডিসেম্বর ক্যাটালোনিয়ায় নতুন করে ভোট হবে। প্রধানমন্ত্রী বলেন, স্পেন অত্যন্ত দুঃখের ভেতর দিয়ে চলেছে, আমরা মনে করি, সব ক্যাটালানবাসীর কথা শোনা দরকার, যাতে তাঁরা তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন, বাইরে থেকে আর কেউ তাঁদের হয়ে কলকাঠি নাড়তে না পারে। Catalan_independence ফ্রান্স, জার্মানির মত বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জানিয়ে দেয়, স্বাধীন ক্যাটালোনিয়া তারা মানে না, স্পেনের একতাই কাম্য। ইউরোপীয় ইউনিয়নও ঘোষণা করে, তারাও স্বীকৃতি দেয় শুধু অখণ্ড স্পেনকে। ফলে স্পেনের সঙ্কট এখন সম্ভবত বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে। মাদ্রিদ ক্যাটালোনিয়ার স্বায়ত্ত্বশাসন খারিজ করে সরকার ফেলে দিয়েছে বলে জানার পরেই স্বাধীন ক্যাটালোনিয়াকামীরা আইন অমান্য করবেন বলে জানিয়েছেন। প্রধান বিচ্ছিন্নতাবাদী দল ক্যাটালান ন্যাশনাল অ্যাসেম্বলি সরকারি কর্তাদের স্পেনীয় সরকারের নির্দেশ না মানার হুকুম দিয়েছে, বলেছে, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করতে। এই ডামাডোলের তুমুল প্রভাব পড়েছে আঞ্চলিক অর্থনীতিতে, স্পেনীয় কোম্পানির শেয়ার হুড়মুড়িয়ে বেচে দেওয়া হয়েছে। ইউরোপীয় দেশগুলি ভয় পাচ্ছে, এর ফলে গোটা মহাদেশে বিচ্ছিন্নতাবাদী প্রভাব বাড়তে পারে। ক্যাটালোনিয়া স্পেনের অন্যতম সমৃদ্ধ এলাকা, এখানে ইতিমধ্যেই ভালরকম স্বায়ত্ত্বশাসন রয়েছে। কিন্তু ১৯৩৯-১৯৭৫-এ স্বৈরাচারী ফ্রাঙ্কোর শাসনকালে এই এলাকায় দমননীতি চালানো হয়। সেই ক্ষোভ ক্যাটালোনিয়াবাসীর এখনও যায়নি।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget