এক্সপ্লোর

পাকিস্তানের অবস্থানকে 'বিশেষ গুরুত্ব',কাশ্মীর প্রসঙ্গে কৌশলী চিন

বেজিং:  কাশ্মীর প্রসঙ্গে কৌশলী অবস্থান গ্রহণ করল চিন। কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তান পারস্পরিক আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবে বলে আশা প্রকাশ করেছে বেজিং। একইসঙ্গে চিন জানিয়েছেন, কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থানকে তারা 'বিশেষ গুরুত্ব' দিচ্ছে। চিনের উপ বিদেশমন্ত্রী লিউ ঝেমিন বলেছেন, বেজিং চায় সংশ্লিষ্ট পক্ষগুলি আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করবে। কাশ্মীর সংক্রান্ত পাকিস্তানের একটি বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেছেন ঝেনমিন। এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত বিবৃতি চিনের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ঝেনমিন কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে বিশেষ প্রতিনিধিদের কাছ থেকে পাকিস্তানের অবস্থান জেনেছেন।  উপবিদেশমন্ত্রী জানিয়েছেন, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি চিনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ বিষয়ে পাকিস্তানের অবস্থানকে 'গুরুত্ব' দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইতিহাসের গর্ভে কাশ্মীর ইস্যুর জন্ম এবং সংশ্লিষ্ট পক্ষগুলির আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। চিনের আশা, ভারত ও পাকিস্তান, একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য সুষ্ঠভাবে মেটাবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর পাশাপাশি যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে। উল্লেখ্য, বিভিন্ন দেশকে কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে অবগত করতে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরই অঙ্গ হিসেবে চিনে আসে পাক প্রতিনিধি দল। তাত্পর্য্যপূর্ণ ব্যাপার যে, পাকিস্তানের প্রতিনিধি দল চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। প্রতিনিধি দলের সদস্যদের চিনের উপবিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই সন্তুষ্ট থাকতে হয়। উল্লেখ্য, এর আগে চিনের বিদেশমন্ত্রকের আধিকারিকরা কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের কাছে আর্জি জানিয়েছিলেন। এই ইস্যুতে পাকিস্তানকে সমর্থনের যে দাবি পাকিস্তান করেছিল, তাতে সায় দেয়নি বিদেশমন্ত্রক। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, চিন পাকিস্তানকে পাশে থাকার আশ্বাস দিয়েছে। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর চিন জানায়, ভারত-পাক দ্বন্দ্বে কোনও একটি পক্ষের পাশে দাঁড়ানোর কথা তারা কোথাও বলেনি।

সেরা শিরোনাম

Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget