এক্সপ্লোর

সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে হাত মেলানোর বার্তা চিনের

বেজিং: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চার দিনের চিন সফরের সবচেয়ে বড় সাফল্য এল শুক্রবার। রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ দমন ইস্যুতে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিল চিন।   বৃহস্পতিবারই রাষ্ট্রপতি সম্প্রতি রাষ্ট্রসংঘে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগে চিনের বাধা দেওয়ার প্রসঙ্গ তোলেন।   এরপরেই এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চানিং বলেছেন, সন্ত্রাস দমনে দু দেশ সহযোগিতা বাড়াবে। সন্ত্রাসবাদ দু দেশেরই শত্রু। আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার স্বার্থে রাষ্ট্রসংঘ, ব্রিকস সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস দমনের জন্য আরও উদ্যোগী হবে ভারত-চিন।   ভারতের রাষ্ট্রপতির চিন সফরকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন হুয়া। তাঁর বক্তব্য, সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার জন্য বিশেষ আলোচনা হবে। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে যাতে এই বিরোধ কোনওভাবে বাধা না হয়ে ওঠে, তা দেখা হবে।   চিনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রণবকে চিনের পুরনো বন্ধু বলে উল্লেখ করেছেন। তিনি দু দেশের নেতাদের মধ্যে কৌশগলগত যোগাযোগ বাড়ানোর মাধ্যমে রাজনৈতিক আস্থা গড়ে তোলার পক্ষে সওয়াল করেছেন।   প্রণবের সঙ্গে বৈঠকে চিনের প্রিমিয়ার লি খ্যচিং বলেছেন, ভারত যেমন ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘ডিজিট্যাল ইন্ডিয়া’ প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে, চিনও তেমনই ‘মেড ইন চায়না ২০২৫’ এবং ‘ইন্টারনেট প্লাস’ প্রকল্প শুরু করেছে। দু দেশেরই লক্ষ্য এক।    

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget