এক্সপ্লোর

ডোকলাম নিয়ে বিরোধ থেকে যুদ্ধ বেঁধে যেতে পারে, মত চিনা বিশেষজ্ঞদের

বেজিং: সিকিমের ডোকলামে ভারতের সঙ্গে চলতি বিবাদের মধ্যেই চড়া সুর চিনা বিশেষজ্ঞদের। তাঁদের উদ্ধৃত করে চিনের সরকার পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বিরোধ, সংঘাতের প্রেক্ষাপটে চিন নিজের সীমান্ত এলাকার সার্বভৌমত্ব দৃঢ় ভাবে রক্ষা করবে, এজন্য দরকারে যুদ্ধও হতে পারে। জম্মু ও কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ৩৪৮৮ কিমি ভারত-চিন সীমান্তের ২২০ কিমি দীর্ঘ একটি অংশ রয়েছে সিকিমে। সেই ডোকলাম নিয়ে ভারত-চিন সংঘাত চলছে তিন সপ্তাহ হল। এই প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির সাম্প্রতিক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ওয়াং দেহুয়া নামে এক চিনা বিশেষজ্ঞ। জেটলি বলেছিলেন, ১৯৬২-তে যে ভারত ছিল, ২০১৭-য় সেই ভারত নেই। পাল্টা ওয়াং বলেন, ১৯৬২-র সেই চিনও আর নেই। তিনি এও বলেন, ১৯৬২ থেকেই ভারত চিনকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে। দুটি দেশের মধ্যে বেশ কিছু সাদৃশ্য আছে। যেমন, দুটিই উন্নয়নশীল দেশ, উভয়েরই বিশাল জনসংখ্যা। গ্লোবাল টাইমসের রিপোর্টে আবার বলা হয়েছে, পর্যবেক্ষকদের ধারণা, ভারত-চিন সাম্প্রতিক সংঘাতের সঠিক মোকাবিলা করা না গেলে যুদ্ধের সম্ভাবনা মাথাচাড়া দিতে পারে। চিন কঠোর ভাবে নিজের ভূখণ্ড ও সীমান্ত রক্ষা করবে। ১৯৬২ সালে ভারত চিনের মাটিতে ঢুকে পড়ায় চিন ভারতের সঙ্গে যুদ্ধে নামে। ৭২২ জন চিনা ও ৪৩৮৩ জন ভারতীয় জওয়ান মারা যান। তাই দু পক্ষের বিশেষজ্ঞরাই আলোচনা, মধ্যস্থতার পথে বিবাদ মেটানোর কথা বলছেন। ঝাও গানচেং নামে আরেক বিশেষজ্ঞের অভিমত, দুতরফেরই দ্বন্দ্ব বা যুদ্ধের চেয়ে বেশি জোর দেওয়া উচিত উন্নয়নের ওপর। দুপক্ষের লড়াইয়ে ফায়দা তোলার সুযোগ পেয়ে যাবে তৃতীয় পক্ষ, বিশেষত আমেরিকা। ভারতকে চিনের প্রতি বিরূপ, যুদ্ধের মনোভাব ছাড়তে হবে, কেননা সুসম্পর্ক থাকলে লাভ উভয়েরই।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
White House Shooting: হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget