এক্সপ্লোর

ডোকালাম: সেনা সরালেও রেহাই নয়, ভারতকে হঁশিয়ারি চিনের

বেজিং: ডোকালাম সংঘাত নিয়ে ফের সুর চড়াল চিন।

বুধবার, সরকার পরিচালিত চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যদি ডোকালাম থেকে বাহিনী প্রত্যাহার করেও নেয়, তাহলেও চিন চুপ থাকবে না।

চিনের সামরিক বিশেষজ্ঞ তথা চিনা নৌসেনার অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল শু গুয়াংয়ুকে উদ্ধৃত করে গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, সেনা প্রত্যাহার কেবল এক শর্ত মাত্র, কোনও সমাধান নয়। চিনের অনুরোধে ভারত যদিই বা সেনা প্রত্যাহার করে, তাহলেও তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের ফল ভোগ করতে হবে।

গুয়াংয়ু যোগ করেন, ভারত যদি চিনা ভূখণ্ডে বাহিনী রেখে দেয়, তাহলে চিনের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক ভারতকে সম্ভবত সেপ্টেম্বরের আগেই চূড়ান্ত বার্তা দেবে। সেখানে সাফ ভারত ও বাকি বিশ্বকে বলে দেওয়া হবে যে, বাহিনী প্রত্যাহার করার জন্য ভারতকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে।

গুয়াংয়ুর হুঁশিয়ারি, ভারত যদি সেই সময়সীমার মধ্যে বাহিনী প্রত্যাহার না করে, যদি ভারতীয় ফৌজ তারপরও চিনা ভূখণ্ডে থেকে যায়, তাহলে পরবর্তী প্রতিক্রিয়ার জন্য দায়ী হবে ভারতই। এই প্রসঙ্গে, দুদেশের সামরিক শক্তির তুল্যমূল্য বিচার টেনে আনেন গুয়াংয়ু। বলেন, সামরিক বিচারে ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী চিন।

গুয়াংয়ু জানান, ভারতকে তাদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য একাদিক উপায় রয়েছে চিনের। তাঁর দাবি, ভারতের কয়েক ডজন জওয়ান ও একটি বুলডোজার চিনের পিপলস লিবারেশন আর্মির কাছে কিছুই নয়।

এমনকী, যে কোনও পরিস্থিতির জন্য চিনা সেনার প্রস্তুত থাকা উচিত বলেও মনে করেন তিনি। গুয়াংয়ু বলেন, যদি ভারত বাধা দেয়, তাহলে রক্ত ঝরবে। তাই, সামরিক সংঘাতের জন্য তৈরি থাকা উচিত চিনের।

প্রসঙ্গত, গত দুমাস, ধরে ভূটান-ভারত-চিন সীমান্তের কাছে সিকিমে ডোকালাম অঞ্চলের আধিপত্য নিয়ে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। বেজিংয়ের দাবি, জায়গাটি তাদের। অন্যদিকে, ভারতের দাবি, জায়গাটি ভূটানের।

আগামী মাসেই বেজিংয়ে বসছে ব্রিকস সম্মেলন। সেখানে দ্বিপাক্ষিক স্তরে সম্ভবত ডোকালাম নিয়ে বিস্তর আলোচনা হবে দুদেশের। যদিও, সেখানে সমাধান নিয়ে সন্দিহান গুয়াংয়ু। বলেন, ব্রিকস সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সেখানে এই সংঘাতের সমাধানসূত্র বের হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget