এক্সপ্লোর

Ladakh Issue : লাদাখের কাছে চিন যেসব পরিকাঠামো গড়ছে তা "উদ্বেগজনক", সতর্কবার্তা আমেরিকার সেনা আধিকারিকের

US General on Ladakh : এর আগে সীমান্ত নিয়ে বারবার মুখোমুখি হয়েছে ভারত ও চিন। রক্তপাত হয়েছে। তারপর আলোচনাও চলেছে

নয়া দিল্লি : লাদাখে (Ladakh) চিন (China) যেসব কার্যকলাপ করছে তা "চোখ খুলে" রাখার মতো। সেখানে যেসব পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, তা যথেষ্ট "উদ্বেগজনক"। এমনই মন্তব্য করলেন আমেরিকার জেনারেল চার্লস এ ফ্লিন। ফ্লিন আমেরিকা সেনার কমান্ডিং জেনারেল।

আমেরিকার তরফে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেখভাল করেন তিনি। বাছাই কয়েকজন সাংবাদিকের কাছে তিনি মন্তব্য করেন, "আমি মনে করি, যে সেখানে যে পর্যায়ে কার্যকলাপ হচ্ছে তাতে চোখ খুলে রাখা উচিত। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে যে সব পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, তাতে সতর্ক হয়ে যাওয়া উচিত।" চিনের এই পদক্ষেপকে তিনি "অস্থিতিশীল এবং ক্ষতিকারক আচরণ" বলে বর্ণনা করেছেন। 

আরও পড়ুন ; প্যাংগংয়ের চিনা অংশে নয়া সেতু! কী ভাবছে চিন? কড়া নজর ভারতের

এদিকে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়, প্যাংগং সো হ্রদের চিনা (China) অংশে দ্বিতীয় একটি সেতু তৈরি করছে চিন। যেখানে সেতুটি হচ্ছে সেটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) থেকে ২০ কিলোমিটার দূরে। ভারতের বিদেশমন্ত্রক থেকে  জানানো হয়েছে তারা বিষয়টির দিকে নজর রাখছে। 

কী বলে বিদেশমন্ত্রক ?

বিদেশমন্ত্রকের (Ministry Of External Affairs ) মুখপাত্র অরিন্দম বাগচি জানান, দ্বিতীয় ব্রিজটি তৈরির ব্যাপারে রিপোর্ট দেখা হয়েছে। বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। চিনের সঙ্গে কথা বলা হচ্ছে।

সূত্রের খবর, ওই সেতুটি দিয়ে ভারী সামরিক যান আনার কাজ হবে। প্যাংগং লেকের চিনা অংশে ওই সেতু দিয়ে ট্য়াঙ্ক, ভারী কামানের মতো জিনিস আনা-নেওয়া হবে। তাহলে ভারত-চিন সীমান্তের একেবারে দোরগোড়ায় ভারী সমরাস্ত্রে সজ্জিত বাহিনী পৌঁছতে পারবে চিন। ড্যামিয়েন সাইমন নামে এক বিশেষজ্ঞ যিনি দীর্ঘদিন ধরে Line of Actual Control-এ চিনের গতিবিধির দিকে নজর রাখছেন তিনি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেন টুইটারে। নতুন সেতুর সঙ্গে জোড়ার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। টুইটে ছবি দিয়ে এমনটাই লেখেন ড্যামিয়েন সাইমন (Damien Symon)।  এর আগেই একটি ব্রিজ তৈরি করেছিল চিন, দ্বিতীয় ব্রিজটি তার পাশেই হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget