এক্সপ্লোর

Omicron : বিশ্বের ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, উদ্বেগ বাড়িয়ে জানাল WHO

Covid-19 Update : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে! নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক বলে দিনকয়েক আগেই উদ্বেগ প্রকাশ করেছিল হু...

জেনেভা : ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট কোন কোন দেশে ছড়িয়ে পড়েছে ? নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এই কৌতূহল ছিলই। এবার এবিষয়ে খোলসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-এর(World Health Organization) ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম গ্যাব্রিয়েসস জানিয়ে দিলেন, বিশ্বের মোট ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আজ সাংবাদিক বৈঠকে WHO-এর ডিরেক্টর জেনারেল বলেন, অন্তত ২৩টি দেশ ওমিক্রন সংক্রমণের কথা জানিয়েছে। আমাদের মনে হচ্ছে, এই সংখ্যাটা বাড়বে। WHO এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রতিটি দেশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এ ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই। কারণ, ভাইরাস এমনই হয়। ভাইরাস এভাবেই চলবে। যতক্ষণ না আমরা এর সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাচ্ছি।

আরও পড়ুন ; চিন্তা বাড়ছে দেশে, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতি যাত্রীরা আক্রান্ত ভিন্ন ভাইরাসে

তিনি আরও বলেন, ওমিক্রন নিয়ে প্রতি নিয়ত নতুন তথ্য জানছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও এর সংক্রমণ নিয়ে আরও অনেক কিছু জানার আছে আমাদের। এর তীব্রতা এবং ভ্যাকসিনের কার্যকরিতা নিয়েও জানতে হবে। এনিয়ে গত কয়েকদিন ধরে WHO-এর বিভিন্ন অ্যাডভাইসরি গ্রুপ আলোচনায়ও বসেছে। এক্ষেত্রে কোন কোন প্রশ্নের উত্তর প্রয়োজন তার অগ্রাধিকারের ভিত্তিতে দেখা যাচ্ছে। 

আরও পড়ুন ; ওমিক্রন নিয়ে বাড়ছে আতঙ্ক, RT-PCR এও 'অধরা' ভাইরাস

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে! নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক বলে দিনকয়েক আগেই উদ্বেগ প্রকাশ করে হু।  WHO-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পুনম ক্ষেত্রপাল সিংহ জানিয়েছিলেন, নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। সংক্রমণ রুখতে সতর্ক থাকতে হবে সব দেশকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৫০ বার জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে এই ভাইরাস। যার মধ্যে ৩২ বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র।  

সেরা শিরোনাম

India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
Japan Earthquake : রাতেই কম্পন অনুভূত, ফের তীব্র ভূমিকম্প জাপানে
রাতেই কম্পন অনুভূত, ফের তীব্র ভূমিকম্প জাপানে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget