এক্সপ্লোর

Howrah News: হাওড়ার সাঁকরাইলে বিধ্বংসী আগুন ! বৃষ্টি শুরু হয়েও নিভল না শিখা, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন..

Howrah Fire Incident: হাওড়ার সাঁকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন

সুনীত হালদার, হাওড়া: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড রাজ্যে। হাওড়ার সাঁকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। এইমুহূর্তে হাওড়ার সাঁকরাইলে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে দিচ্ছে দমকা হাওয়া। যদিও আগুন নেভার নাম নেই। ইতিমধ্যেই ঘটনাস্থলেই পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি-রও বেশি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

সাঁকরাইলের ধূলাগড় ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ  আগুন। বিকাল সাড়ে চারটে নাগাদ কারখানায় আগুন লাগে। কারখানায় প্লাস্টিকের বস্তা সহ বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী তৈরি হয় । প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন গ্রাস করে গোটা কারখানাটিকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাল ধোঁয়া তিন কিলোমিটার দূর থেকে দেখা যায়।

কারখানায় মহিলা থেকে পুরুষ মিলিয়ে হাজারের বেশি শ্রমিক কাজ করেন। কারখানা চালু অবস্থায় এই ঘটনা। এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই । আশপাশের কারখানা থেকে শ্রমিকরা আগুন নেভাবার কাজে হাত দেন। এ ছাড়া দমকলের  ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভাবার কাজ করছে। আগুন এখনো পর্যন্ত পুরোপুরি আয়ত্তে আসেনি। আরো দমকলের ইঞ্জিন আসছে। কি কারনে আগুন তা এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীরা জানিয়েছেন আগুন নেভানোর পর তদন্ত করে জানা যাবে। তবে তারা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেয়নি।

সম্প্রতি আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল কলকাতা। ঘটনাস্থল ছিল কলকাতার টেরিটি বাজার। কাঠের বাক্সের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়েছিল আশপাশের দোকানে।  ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছিল আগুন নেভানোর চেষ্টা। ঘিঞ্জি এলাকায় এর আগেও একাধিকবার ফল ভুগতে হয়েছে। প্রশ্নের মুখে উঠেছে আকাশ ছোঁয়া তারের জটলা। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও প্রকাশ্যে আসেনি। সেবার দীপাবলির আগে অগ্নিকাণ্ডে নষ্ট হয়েছিল প্রচুর LED লাইট, বিধ্বংসী আগুন কলকাতার টেরিটি বাজারে। ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন দমকলমন্ত্রী সুজিত বোস।

ভয়াবহ ঘটনার সাক্ষী শিয়ালদা ইএসআই হাসপাতালও। রয়েছে কসবার অ্যাক্রোপলিস মল ও গার্স্টিন প্লেসের অভিজ্ঞতাও। কিছু দিন আগেই বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন লেগেছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। বারবার অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কলকাতা। পার্কস্ট্রিটে ১৪ বছর আগে স্টিফেন কোর্টে আগুন লেগেছিল। আগুন লেগেছিল পার্কস্ট্রিটের ১৮-র A স্টিফেন কোর্টে। ভয়াবহ সেই আগুনে ৪৯ জনের মৃত্যু হয়েছিল। আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফ দেওয়ার মতো ভয়ঙ্কর ছবি সামনে এসেছিল।

আরও পড়ুন, হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজনে SC-দের অনুমতি, নজরদারিতে জেলা জজ, ' উৎসব শেষ না হওয়া পর্যন্ত..'

 শুধু স্টিফেন কোর্টই নয়, গত কয়েক বছরে কলকাতায় একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার। তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget