এক্সপ্লোর

৯২ যাত্রী সহ নিখোঁজ রুশ বিমানের ধ্বংসাবশেষ মিলল কৃষ্ণ সাগরে, তদন্তের নির্দেশ পুতিনের

মস্কো: কৃষ্ণসাগরে ধ্বংসাবশেষ মিলল নিখোঁজ রাশিয়ার সামরিক বিমানের। বিমানটিতে  ৯২ জন যাত্রী ছিলেন। সোচি থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টিইউ-১৫৪ বিমানটির। কোনও যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। বিমানে ছিলেন ৮৪ যাত্রী, ৮ বিমানকর্মী। সূত্রের খবর, বিমানে ছিল রুশ সেনাবাহিনীর গানের কয়ার, যাদের দুনিয়াজোড়া খ্যাতি আছে। সিরিয়ায় নতুন বছর উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল দলটি।

বিমানটি ভেঙে পড়ার কারণ জানা যায়নি। তবে কিছু বিশেষজ্ঞ সন্ত্রাসবাদী নাশকতার প্রতি ইঙ্গিত করেছেন, যদিও তা খারিজ করে দিয়েছেন রুশ সরকারি কর্তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনের পর্দায় হাজির হয়ে  আগামীকাল দেশজুড়ে শোকপালন হবে বলে ঘোষণা করে বলেছেন, বিস্ফোরণের কারণ খুুঁজে বের করতে পূর্ণাঙ্গ  তদন্ত হবে। নিহতদের পরিবারগুলির পাশে থাকব আমরা।

বিমান ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ২৭টি জাহাজ, একাধিক হেলিকপ্টার তল্লাসিতে নামে। ৩ হাজারের বেশি উদ্ধারকর্মী সমুদ্রের গভীরে নামেন। এঁদের মধ্যে ছিলেন ডুবুরিরাও। বিমানের ধ্বংসাবশেষ, যাত্রীদের দেহ শনাক্ত করতে নামানো হয় ড্রোনও। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাসেনকভ জানিয়েছেন, দশটি দেহ মিলেছে। একজনও জীবিত যাত্রীর খোঁজ মেলেনি। সমুদ্রতট থেকে দেড় কিমি এলাকার মধ্যে বিমানটির কিছু ভাঙাচোরা অংশও মিলেছে।

সেরা শিরোনাম

Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
US Midterm Election Results: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
US Midterm Election Results: বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
Donald Trump: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও

ভিডিও

CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget