এক্সপ্লোর

১৫ ঘন্টা হৃৎপিন্ড বন্ধ রেখে রুদ্ধশ্বাস অস্ত্রোপচার, প্রাণ রক্ষা ৯ মাসের শিশুর

লন্ডন: আক্ষরিক অর্থেই রুদ্ধশ্বাস অস্ত্রোপচার। হৃৎপিন্ড বন্ধ রেখে ১৫ ঘন্টার ম্যারাথন জটিল অস্ত্রোপচার। জীবন রক্ষা পেল ৯ মাসের শিশুর। মৃত্যুঞ্জয়ী শিশুর নাম নাথন বায়রন। সে এখন চিকিত্সা বিজ্ঞানের সাফল্যের নিদর্শন। নাথনের বুড়ো আঙুলের মাপের হৃৎপিন্ডে একটা বড় ফুটো ধরা পড়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে তা মেরামত করা না হলে অকালেই ঝরে যেত ওই ফুলের মতো শিশুটির জীবন। চিকিত্সকরা বলেছিলেন, ওই ফুটো মেরামত না হলে নাথন আর বড়জোর ছয় মাস বাঁচবে। হাসিখুশি নাথনের হৃৎপিন্ডের ত্রুটি সারাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। নাথনের মা-বাবার নাম লেসলি কন্ডি এবং ডেভিড বায়রন। তাঁদের বলা হয়েছিল, অস্ত্রোপচারের জন্য ৭ ঘন্টা সময় লাগবে। কিন্তু বাস্তবে লাগল তার দ্বিগুণ সময়। ২৮ বছরের মা লেসলি এখন অনেকটাই স্বস্তিতে। কান্না ভেজা গলায় বলেছেন, ও জানতেই পারবে না যে, ওকে কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওর প্রাণশক্তি এতটাই যে এত অসুস্থতার পরও ওর মুখে হাসি কিন্তু লেগেই থাকে। মৃত্যুর সঙ্গে ৯ মাসের নাথনের পাঞ্জা লড়ার ক্ষমতা অবাক করে দিয়েছে চিকিত্সকদেরও। প্রায় জন্ম থেকেই অসুস্থ নাথন। সাড়ে তিন মাস বয়স থেকে সে বিরল হৃদরোগ-টেট্রালজি অব ফ্যালটের শিকার। এতে মহাধমনী ক্রমশ সঙ্কুচিত হয়ে যায়। তখন থেকেই একটি জীবনদায়ী মেশিনের সাহায্যে রাখা হয়েছিল। ওই মেশিন যখনই সরিয়ে নেওয়া হত, তখনই নাথনের হৃৎপিন্ড ও ফুসফুসের কাজ বন্ধ হয়ে যেত। অস্ত্রোপচারের সময় সেই মেশিনের সাহায্যেই বাইরে থেকে রক্ত চলাচলের ব্যবস্থা করে নাথনকে বাঁচিয়ে রেখেছিলেন চিকিত্সকরা। এছাড়াও সংক্রমণের কারণে তার পেট ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। তার ব্রেনে রক্ত জমাট বাঁধার সমস্যাও ছিল। অস্ত্রোপচারের আগে নাথনের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু শেষপর্যন্ত ১১ দিন পর মাতৃদিবসে সন্তানকে ফের কোলে নেওয়ার সুযোগ পান মা। তিন মাস পর নাথনকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় বাবা-মাকে। স্কটল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা লেসলি সেই চরম উত্কন্ঠার দিনগুলি সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, ছয়-সাত সপ্তাহ আমরা বুঝতে পারছিলাম না, এর শেষ কোথায়। শেষপর্যন্ত একটা সকালে ওকে একেবারেই অন্যরকম দেখলাম। ওর মুখে তখনও ভেন্টিলেটর লাগানো ছিল। কিন্তু তখনও হাসার চেষ্টা করছিল।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget