এক্সপ্লোর

আর্জেন্তিনায় প্রসবের সময় চিকিৎসকরা ছিঁড়ে আনলেন সদ্যজাতর মাথা

নয়াদিল্লি: শুধু ভারতে নন, বিশ্বের অন্যান্য দেশেও চিকিৎসকদের ঈশ্বরের মত দেখেন সাধারণ মানুষ। রোগ যন্ত্রণায় কাতর রোগীর পাশে এসে দাঁড়ান তাঁরা। আবার এমন ঘটনার কথাও মাঝে মাঝেই শোনা যায়, যাতে প্রশ্ন ওঠে, সব চিকিৎসকরা এত সম্মান ও ভালবাসার যোগ্য কী? আর্জেন্তিনায় এমনই ভয়াবহ একটি ঘটনা ঘটেছে। অপরিণত একটি শিশুর জন্ম দিতে গিয়ে তার ধড় মাতৃগর্ভ থেকে ছিঁড়ে বার করেছেন চিকিৎসকরা। মাথা রয়ে গিয়েছে তখনও মায়ের শরীরে। তারপর স্বাভাবিকভাবে বেরিয়ে এসেছে সেটি। জানা গিয়েছে, শিশুটির জন্মের সময় সে শরীরের ভেতরে আটকে যায়। তাকে বার করতে চিকিৎসকরা এমন সজোরে টান দেন, যে ছিঁড়ে আলাদা হয়ে যায় কচি মাথা। গর্ভ যন্ত্রণায় ভুগতে ভুগতে প্রসূতি দেখেন, চিকিৎসকের হাতে রয়েছে তাঁর শিশুর মুণ্ডহীন দেহ। সন্তান হারানো দুই তরুণ তরুণী হাসপাতালের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে মামলা করেছেন। প্রসূতি বলেছেন, তিনি জানতেন, ডেলিভারির সময় তাঁর সন্তান বেঁচে রয়েছে, তাঁর ইকো টেস্ট হয়, তখন তাঁর স্বামীও শিশুর হৃদস্পন্দন শুনেছিলেন। কিন্তু চিকিৎসক না ধাত্রী- কে শিশুটিকে পৃথিবীতে আনার চেষ্টা করছিলেন, তা জানেন না তিনি। মহিলা জানিয়েছেন, সংশ্লিষ্ট চিকিৎসক পেটের ভেতর শিশুটিকে ঘোরাচ্ছিলেন, টানাটানি করছিলেন, তাতে তাঁর খুব যন্ত্রণা হচ্ছিল। কিন্তু তিনি সে কথা বললেও কেউ তাতে কান দেয়নি। যখন দুর্ঘটনাটি ঘটল, তখন চিকিৎসকরা স্রেফ তাঁকে বলে দেন, বাচ্চার মাথা শরীরের ভেতরেই রয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তদন্তে সহযোগিতা করবে তারা। তবে অবহেলা প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনও চিকিৎসককে সাসপেন্ড করা হবে না বলে তারা জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget