এক্সপ্লোর

জঙ্গিদের লালনপালনের দাম দিতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি খোদ ট্রাম্পের

ওয়াশিংটন: জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তান। গোটা বিশ্বে সন্ত্রাস চালিয়ে সেখানে নিশ্চিন্ত নিরাপত্তা পাচ্ছে জঙ্গিরা। ইসলামাবাদকে এর মূল্য চোকাতে হবে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক প্রশাসনকে এই হুঁশিয়ারি দিলেন। পাশাপাশি আফগানিস্তানে শান্তি ফেরাতে ভারতের কাছ থেকে আরও সহায়তার আবেদন করেছেন তিনি। দক্ষিণ এশিয়ার জন্য নতুন করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে ব্যাপারে টেলিভিশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য, ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও বাড়ানো। তাঁর কথায়, আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে ভারতের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয় আমেরিকা। কিন্তু ওয়াশিংটন চায়, নিরাপত্তা ও আর্থিক ক্ষেত্রে তাদের অন্যতম প্রধান সহযোগী হিসেবে দিল্লি আফগানিস্তানে সাহায্যের পরিধি আরও বাড়াক, বিশেষত আর্থিক সহায়তা ও উন্নয়নের ক্ষেত্রে। একইসঙ্গে পাকিস্তানের প্রবল সমালোচনা করে ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদের এভাবে জঙ্গিদের আশ্রয় দেওয়া আর সহ্য করবে না ওয়াশিংটন। আফগানিস্তানে আমেরিকাকে সাহায্য করলে বরং লাভবান হবে তারা। কিন্তু যেভাবে তারা অপরাধী ও জঙ্গিদের প্রশ্রয় দিয়ে চলেছে, তাতে তাদের সংকট বাড়বে বই কমবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, যদি এখনই পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে তাদের জন্য আমেরিকার আর্থিক বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে। তাঁর কথায়, ওয়াশিংটন ইসলামাবাদকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে, অথচ পাকিস্তান সেই জঙ্গিদেরই যত্নআত্তি করে ঘরে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি এখনই বদলাতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget