এক্সপ্লোর

Durga Puja 2021: উমার আরাধনায় এবারও নজর কেড়েছে নর্থ লন্ডনের প্রভাতী সঙ্ঘের পুজো

আড়ম্বর নয়, আন্তরিকতাই এই পুজোর মূল বৈশিষ্ট্য...

সৌমিক সাহা, লন্ডন: শরতে, শিউলিতে উমার আরাধনায় এবারও নজর কেড়েছে নর্থ লন্ডনের প্রভাতী সঙ্ঘের পুজো৷ ষষ্ঠীর বোধন থেকে সপ্তমীর নবপত্রিকা স্নান, অঞ্জলি, আরতি থেকে ভোগ-- সব কিছুই হল রীতি মেনে, নির্ঘণ্ট মেনে। আড়ম্বর নয়, আন্তরিকতাই এই পুজোর মূল বৈশিষ্ট্য৷

টেমসের তীরে দেবী দুর্গার আরাধনা৷ হোক না সে প্রবাস৷ আন্তরিকতা ও আয়োজনে কোনও খামতি নেই৷ দূর দেশে বসে পুজোর হাত ধরে খুঁজে পাওয়া দেশের মাটিকে৷ স্বাদ পাওয়া নিজের সংস্কৃতির।

২০১৬ সালে শুরু। করোনা আবহে গতবার পুজো হয়েছিল ছোট করে, এবার আবার সবাই জড়ো হয়েছেন এক জায়গায়। জমে উঠেছে উত্তর লন্ডনের প্রভাতী সঙ্ঘের পুজো৷ 

বোধন থেকে অধিবাস বা কলাবউ স্নান-- পাঁজি দেখে নির্ঘণ্ট মেনে হয় এই প্রবাসের পুজো৷ পুরোহিত তনয়কুমার মুখোপাধ্যায় বলেন, ছোটবেলায় দেওঘর রামকৃষ্ণ মিশনে ছিলাম। সেখানেই পুজো শিখেছি। ১৩ বছর ধরে পুজো করছি। নির্ঘণ্টের যতটা কাছাকাছি করা যায় করি। পুজোটাই মেন, কোনও কমপ্রোমাইজ করা হয় না। ভোগে গন্ধরাজ লেবুটাও দেওয়া হয়।

পুজোর এক উদ্যোক্তা নিরন্ত দেব বললেন, পুজোটা যদি করতে হয় তাহলে। শাস্ত্রে যে সময়ের উল্লেখ আছে সেটা মেনেই করা হয়। আচার-উপচারে কোনও ত্রুটি নেই। অঞ্জলি, আরতি থেকে মায়ের ভোগ। সব কিছুই প্রথা মাফিক। সব কিছুই হচ্ছে করোনা বিধি মেনে। 

পুজোর কটা দিন শুধুই আনন্দ৷ একসঙ্গে খাওয়া দাওয়া৷ তুমুল আড্ডা৷ কখনও কখনও বয়স ভুলে ঢাকের তালে পা মেলানো৷

আরও পড়ুন: দিল্লির গ্রেটার কৈলাস টু এস ব্লকের পুজোয় নজর কেড়েছে আড়াই ফুটের দুর্গা প্রতিমা

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে মাইকে চলছে স্তোত্রপাঠ৷ সাড়ম্বরে হচ্ছে দেবী বন্দনা। দিকে দিকে নেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলীর প্রস্তুতি। আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও হচ্ছে৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ চলছে।  আর দু’দিন বাকি পুজোর। উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷

মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সন্ধিপুজো৷ রীতি মেনে বাড়ি ও বারোয়ারি পুজোয় সন্ধিপুজো হয়। এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে। 

প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ৷ কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মেদিনীপুর-সর্বত্রই সন্ধিপুজোর আচারে রীতি ও ঐতিহ্য অটুট৷ 

আরও পড়ুন: প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ, পাঁচশো বছরের পুরনো গোঘাটের ফুলুই ঘোষবাড়ির পুজো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget