এক্সপ্লোর

Durga Puja 2021 : মার্কিন শহর সিয়াটলে খিচুড়ি-লাবড়া-চাটনি-মিষ্টি দিয়ে দুর্গাপুজোয় মহাভোগ

শনিবার সকাল ৯ টা থেকে সপ্তমীর পুজা শুরু হয় এবং ১২.৩০-র অঞ্জলির পর খিচুড়ি লাবড়া চাটনি ও মিষ্টি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারা হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অর্ণব মুখোপাধ্যায়,কলকাতা : উত্তর আমেরিকার সিয়াটল প্রাচীন শহর। কিন্তু এই শহরের বঙ্গভাষীদের প্রথম সংগঠন উত্তরণের বয়স এখনো কুড়ি পেরোয়নি। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন সিয়াটল ও সন্নিকটের শহরগুলির বাঙালিদের উৎসাহে দুর্গাপুজো করে আসছে বিগত বেশ কয়েক বছর ধরে। গত বছর কোভিডের জন্য ভার্চুয়াল পুজো হলেও এই বছর কোভিড সুরক্ষাবিধি মেনে রেনটন টেকনিকাল কলেজে তারা পুজোর আয়োজন করে। ৮ অক্টোবর সন্ধ্যা ৬ টা থেকে ১০ অক্টোবর বিকাল ৪ টে পর্যন্ত পুজোর নির্ঘণ্ট প্রস্তুত করা হয়। বোধন, ধুনুচি নাচ ও ফ্যাশন শোয়ে শুক্রবারের সন্ধ্যা ছিল জমজমাট। শনিবার সকাল ৯ টা থেকে সপ্তমীর পুজা শুরু হয় এবং ১২.৩০-র অঞ্জলির পর খিচুড়ি লাবড়া চাটনি ও মিষ্টি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারা হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ।

কমিউনিটির শিল্পীরা নাচ গান আবৃত্তি ও নাটকের মাধ্যমে দর্শক ও শ্রোতাদের মনোরঞ্জন করেন। রবিবার সকাল থেকে দশমী পূজা, অঞ্জলি ও বরণের মাধ্যমে পুজো শেষ হয়। মধ্যাহ্নে পোলাও,ঝুরি আলুভাজা ,ডাল ,দই বেগুন ,পাঁঠার মাংস, চাটনি ও গোলাপজাম ছিল খাদ্যতালিকায়। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান প্রতিমা ২০১৩ সাল থেকে পূজিতা হয়ে আসছেন। কলকাতা থেকে আনা ফাইবার গ্লাসের প্রতিমা পরের বছরের জন্য তোলা রইলেন। প্রায় ৫০০০ মানুষ সুশৃঙ্খলভাবে এই পুজোয় অংশ নেন। কুইজ, পুজোর গানের এলবাম, ম্যাগাজিন শারদপত্র ইত্যাদি নিয়ে উত্তরণের পুজো ছিল জমজমাট।


সিয়াটল থেকে বেশ কিছুটা দূরে বোথেল শহর ও তার আশেপাশে গড়ে উঠেছে বাঙালির নতুন ঠিকানা। সময়ের দাবি মেনে তাই গত তিনবছর ধরে সেখানে ভিনদেশি নামের একটি সংগঠন দুর্গা পূজা শুরু করেছে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ এই পুজোর সাফল্যের চাবিকাঠি। এই বছর কোভিড বিধি মেনে গত ৯ অক্টোবর হাইব্রিড পদ্ধতিতে তারা পুজো করেছে। ৮ তারিখে ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কমিউনিটির কচিকাঁচারা। সেই দিনই দেবীর বোধন হয়। পরদিন চারটি তিথির পুজো ও অঞ্জলি, সঙ্গে খাওয়াদাওয়ার বিপুল আয়োজন। সকালে পোলাও মাংস, রাতে ফ্রায়েড রাইস, চাউমিন, চিলিচিকেনে মজেছিলেন ছোট বড়ো সক্কলে। সভাপতি ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের প্রতিমা ফাইবার গ্লাসের কাঠামো ও মাটির মিশেলে তৈরি। এক দম্পতি কলকাতা থেকে এই প্রতিমা এনে ভিনদেশিকে উপহার দেন। ডাকের সাজে একচালার প্রতিমা বাঙালির সাবেক পজার ধরনকে মনে করায়। ভিনদেশির সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন কলকাতা থেকে সঙ্গীতশিল্পী রাতুল পর্বত এবং সাউন্ড অফ সোল বাংলা ব্যান্ড

সেরা শিরোনাম

Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget