এক্সপ্লোর

Tesla Car: একের পর এক সমস্যা, ৩০ কেজি ডিনামাইটে টেসলা গাড়ি উড়িয়ে শান্তি মালিকের

Tesla Car: গাড়ির মালিক জানিয়েছেন, গাড়িটি কেনার পর প্রথম ১৫০০ কিলোমিটার দুর্দান্ত পারফরম্যান্স ছিল গাড়ির। কিন্তু তার পর থেকেই নানা সমস্যা দেখা দিতে শুরু করে।

জালা: শখ করে বিদ্যুৎচালিত গাড়ি (Electric Vehicle) কিনেছিলেন। তা-ও আবার টেসলা (Tesla) থেকে। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় একের পর এক সমস্যা দেখা দিচ্ছিল গাড়িতে। তাতে বিরক্ত হয়ে ডিনামাইট বেঁধে আস্ত গাড়িটিকেই উড়িয়ে দিলেন এক ব্যক্তি। অনেকগুলো টাকা জলে গেলেও, বুকের ভিতর থেকে পাথর সরে গেল বলে মনে করছেন তিনি।

বিদ্যুৎচালিত গাড়ির বাজারে টেসলা একেবারে শীর্ষে রয়েছে। কিন্তু দক্ষিণ ফিনল্যান্ডের (Finland) জালায় ২০১৩-র টেসলা মডেল এস গাড়িটিকে উড়িয়ে দিয়েছেন এক ব্যক্তি। বরফে ঢাকা পাহাড়ের কোল ঘেঁষে ৩০ কেজি ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটিকে উড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন: মাঝরাস্তায় বিপদ? মহিলা সুরক্ষায় স্মার্ট কিয়স্ক বসানো শুরু কলকাতা পুলিশের

ঘটনাস্থলে উপস্থিত একটি ইউটিউব চ্যানেলের কর্মীরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তাতে বরর চাদরে মোড়া এলাকায় দু’-একটি বাড়ি দেখা যাচ্ছে। তার মধ্যেই ধৈর্যের সঙ্গে গাড়ির গায়ে ডিনামাইট (Dynamite) বাঁধছেন এক ব্যক্তি। সেই কাজ শেষ হলে সকলে দূরে সরে আসেন। তার পরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি।

গাড়ির মালিক জানিয়েছেন, গাড়িটি কেনার পর প্রথম ১৫০০ কিলোমিটার দুর্দান্ত পারফরম্যান্স ছিল গাড়ির। কিন্তু তার পর থেকেই নানা সমস্যা দেখা দিতে শুরু করে। গাঁটের কড়ি খরচ করে গাড়িটিকে সার্ভিসিংয়ে পাঠান তিনি। সেখানে প্রায় এক মাস থাকার পর জানতে পারেন, গাড়িটির কিছু করা যাবে না। ব্যাটারি সেল পাল্টালেই একমাত্র সমস্যা মিটতে পারে। 

ওই ব্যক্তি জানিয়েছেন, খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গাড়ির ব্যাটারি সেলের দাম প্রায় ২০ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ লক্ষ টাকা। তাতেই মাথা খারাপ হওয়ার জোগাড় হয় তাঁর। এত টাকা দিয়ে গাড়ি সারানো নিয়ে দুশ্চিন্তায় রাতে ঘুমও আসছিল না। কিন্তু নিজের শখে গাড়ি কিনেছিলেন। কাউকে কিছু বলতেও পারছিলেন না। শেষমেশ গাড়িটিকে উড়িয়েই শান্তি পেয়েছেন তিনি।

সেরা শিরোনাম

India-Russia Relations : পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যেও জ্বালানি-সার নিয়ে চিন্তা নেই ভারতের, পাশে থাকার বার্তা এই 'বন্ধু রাষ্ট্র্রের'
পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যেও জ্বালানি-সার নিয়ে চিন্তা নেই ভারতের, পাশে থাকার বার্তা এই 'বন্ধু রাষ্ট্র্রের'
Modi-Trump Press Conference: প্রেস কনফারেন্স করতে চাননি মোদি? দাবি আমেরিকার, ভারত বলল…
প্রেস কনফারেন্স করতে চাননি মোদি? দাবি আমেরিকার, ভারত বলল…
Strait of Hormuz : 'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ

ভিডিও

CM Suvendu Adhikari: যাদবপুর নিয়ে হুঁশিয়ারির পরেই মুখ্যমন্ত্রীর পোস্ট, কী পোস্ট করলেন? | ABP Ananda
Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Supreme Court: TMC ত্যাগী ২০ জন NCPI সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, দুই সপ্তাহ পর ফের মামলার শুনানি
TMC Vs TMC News | ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এমনই অভিযোগ তুললেন আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget