এক্সপ্লোর

Afghanistan Crisis News: কাবুল বিমানবন্দর থেকে অন্য দেশের নাগরিকদের উদ্ধার

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ২০০ জন বিদেশিকে চার্টার ফ্লাইটে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁদের উদ্ধার করা হচ্ছে, তাঁদের মধ্যে ৩০ জন মার্কিন নাগরিক আছেন।

কাবুল: মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছাড়ার পর কাবুল বিমানবন্দরের দখল নেয় তালিবান। তারা কাবুল বিমানবন্দর থেকে বিদেশি উড়ান বন্ধ করে দেয়। ফলে আফগানিস্তানে আটকে পড়া বিদেশিদের উদ্ধারের কাজ থমকে যায়। তবে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে ফের বিদেশিদের উদ্ধারকার্য শুরু হল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ২০০ জন বিদেশিকে চার্টার ফ্লাইটে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁদের উদ্ধার করা হচ্ছে, তাঁদের মধ্যে ৩০ জন মার্কিন নাগরিক আছেন। কোনও ভারতীয়কে আফগানিস্তান থেকে উদ্ধার করা হচ্ছে কি না, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের কথা ঘোষণার পরেই বিদেশিদের উদ্ধার করে নিয়ে যাওয়ার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। এতদিন কাউকে আফগানিস্তান ছাড়তে দিচ্ছিল না তালিবান। তবে আজ সেই অবস্থান বদল করল তারা। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ তালিবানের সঙ্গে আলোচনা করে বিদেশিদের উদ্ধারের বিষয়ে সম্মতি আদায় করেছেন।  

কাতারের রাজধানী দোহা থেকে এই উদ্ধারকার্যের তদারকি করা এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ‘কাবুল বিমানবন্দর থেকে যাঁদের উদ্ধার করা হচ্ছে, তাঁদের মধ্যে মার্কিন নাগরিকরা থাকলেও, সবাই মার্কিন নাগরিক নন।’

৩১ অগাস্ট মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার চূড়ান্ত সময়সীমা দিয়েছিল তালিবান। তবে তার আগেই কাবুল ছাড়ে মার্কিন সেনা। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার কয়েকঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে মোতায়েন করা হয় স্পেশাল তালিবান ফোর্স। পাঠানস্যুট ও রাইফেলধারী তালিবান জঙ্গিদের সঙ্গে এই বিশেষ বাহিনীর ফারাক আছে। ডোরাকাটা জংলা ইউনিফর্ম, পায়ে সামরিক বুট, চোখে গগলস, বুকে বুলেটপ্রুফ ভেস্ট, হাতে অত্যাধুনিক রাইফেল। এই হচ্ছে তালিবানের স্পেশাল বদরি ৩১৩ ইউনিউটের যোদ্ধা। বদর যুদ্ধের স্মৃতি অনুসারে এই কম্যান্ডো ফোর্সের নামকরণ করেছে তালিবান।

এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাবুল ছাড়ার আগে অনেকগুলি বিমান এবং সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে গেছে মার্কিন সেনা। সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩টি বিমানকে অকেজো করে দেওয়া হয়েছে। ওই বিমানগুলি আর ওড়ানো যাবে না। রকেট বিধ্বংসী C-RAM সিস্টেমকেও অকেজো করে দেওয়া হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে বেশ কিছু সাঁজোয়া গাড়ি।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget