এক্সপ্লোর

সন্ত্রাস বিধ্বস্ত ফ্রান্স, হামলাকে ‘দুর্ভাগ্যজনক’, ‘দানবীয়’, ‘ভয়ঙ্কর’ বলল আন্তর্জাতিক মহল

নিস: ফের সন্ত্রাস হামলায় রক্তাক্ত ফ্রান্স। নভেম্বরে প্যারিসের পরে এ বার নিস। বৃহস্পতিবারের এই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর। ফ্রান্সের নিসে জঙ্গি হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই হামলাকে কড়া ভাষায় নিন্দা করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, ফ্রান্সের প্রতি সমবেদনা জানিয়ে, সারা বিশ্বের কাছে আর্জি রেখেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই শুরু করতে। এই হামলাকে কড়া ভাষায় নিন্দা করে ডোনাল্ড টাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন   ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন নেতারা উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নিস হামলায় আক্রান্তদের উদ্দেশ্যে। প্রসঙ্গত, ‘বাস্তিল ডে’ উপলক্ষে এ দিন বাজির প্রদর্শনী দেখতে নিসের সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। প্রদর্শনী শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময়েই ভিড়ের মধ্যে একটি সাদা রঙের ট্রাক ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, ট্রাকে শুধুমাত্র চালকই ছিল। প্রথমে ট্রাক থেকে গুলি ছোড়া শুরু হয়। এর পরে ভিড়ের মধ্যে দিয়েই চালিয়ে দেওয়া হয় ট্রাক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বেশ কয়েক জনের প্রাণ যায়। ভিড়ের উপর প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন মানুষজন। তার চাকার তলায় পিষ্ট হয়ে মারা যান অনেকে। অনেকের দেহ টানতে টানতে অনেকটা দূরে নিয়ে যায় ট্রাকটি। এ ভাবে মানুষজনকে টেনেহিঁচড়ে প্রায় দু’কিলোমিটার নিয়ে যাওয়া হয়। তাতেও অনেকের মৃত্যু হয়েছে। নিস-এর হামলাকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন ওবামা। ফ্রান্সকে এই ঘটনার তদন্তে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ফ্রান্সের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ঘটনাকে বর্বর ও কাপুরুষোচিত বলে বর্ণনা করেছে রাষ্ট্রপুঞ্জ। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, নিরীহ মানুষের ওপর হামলার ঘটনায় তিনি মর্মাহত। এই হামলাকে নির্দয় হিংসার ঘটনা বলে বর্ণনা করে কড়া নিন্দা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget