এক্সপ্লোর

বন্ধুত্ব বদলে গেল 'দুশমনি'তে, বাঘের বন্ধু ছাগলের মৃত্যুতে মন খারাপ রাশিয়ার

এক যে ছিল ছাগল। জঙ্গলের এক বাঘের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। আর তাদের সেই বন্ধুত্বের কথা দূরদূরান্তে ছড়িয়ে পড়েছিল। তারপর একদিন....। না, কোনও রূপকথার গল্প নয়। বাস্তবেই এমনটা হয়েছিল।রাশিয়াতে। তারপর একদিন কাহিনীতে নয়া মোড় এল।

রুশ: এক যে ছিল ছাগল। জঙ্গলের এক বাঘের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। আর তাদের সেই বন্ধুত্বের কথা দূরদূরান্তে ছড়িয়ে পড়েছিল। তারপর একদিন....। না, কোনও রূপকথার গল্প নয়। বাস্তবেই এমনটা হয়েছিল।রাশিয়াতে। তারপর একদিন কাহিনীতে নয়া মোড় এল। এই পৃথিবী থেকে চিরবিদায় নিল তিমুর নামে ওই ছাগল। তার বন্ধু বাঘের নাম আমুর। এই কাহিনীতে যেমন রয়েছে বন্ধুত্ব, তেমনি রয়েছে দুই বন্ধুর ভুল বোঝাবুঝি ও দুশমনি। প্রশান্ত মহাসাগরীয় বন্দর ব্লাডিভোস্টকের এক সাফারি পার্কের ডিরেক্টর দিমিত্রি মেজেন্টসেভ ভারাক্রান্ত হৃদয়ে তিমুরের মৃত্যুর কথা জানিয়েছেন। তিনি বলেছেন, গত ৫ নভেম্বর তিমুরের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। পাঁচ বছরের তিমুরকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। আমুর ও তিমুরের বন্ধুত্বের কথা সারা রাশিয়াতেই ছড়িয়ে পড়েছিল। তিমুরের মৃত্যুতে সাফারি পার্কের কর্মীরা শোকগ্রস্ত। ডিরেক্টর বলেছেন, পূর্ণ মর্যাদার সঙ্গে তিমুরের শেষকৃত্য সম্পন্ন হবে। স্বাভাবিক কারণেই ছাগলটির মৃত্যু হয়েছে। কিন্তু তার শরীর খারাপ হয়ে পড়ে দীর্ঘদিনের বন্ধু আমুরের সঙ্গে বচসার পর। মেজেন্টসেভ একথা জানিয়েছেন। আমুর ওই সাফারি পার্কের সাইবেরিয়ান বাঘ। ২০১৫-তে ওই বাঘের সঙ্গে ছাগলটির অপ্রত্যাশিত বন্ধুত্ব গড়ে উঠেছিল। আসলে তিমুরকে আমুরের শিকার হিসেবেই সাফারি পার্কে পাঠানো হয়েছিল। কিন্তু আস্তানায় ঢোকার পরও বাঘটি ছাগলটিকে মারা তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করেনি। আসলে বাঘকে দেখে একেবারেই ঘাবড়ে যায়নি, ভয়ও পায়নি। সম্ভবত, এমন ফুরফুরে মেজাজের ছাগলটিকে শিকারের পরিবর্তে সঙ্গী হিসেবেই বেছে নিয়েছিল আমুর। সময়টা ২০১৫-র শেষের দিকে। তারপর তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে পড়ে। মনে হচ্ছিল, তারা যেন একে অপরকে দীর্ঘদিন ধরেই জানত। মেজেন্টসেভ বাঘ ও চিতাবাঘদের নিয়ে গবেষণা করেন। তিনি এই বন্ধুত্বকে অভাবনীয় বলে মন্তব্য করেছেন। তিমুর আমুরের আস্তানাতেই থাকত। একসঙ্গে খেত এবং খেলাও করত। বাঘটি ছাগলটিকে শিকার করার কায়দা শেখানোরও চেষ্টা করেছিল। একে অপরের মাথায় ঠোকাঠুকি করে, তাড়া করে মজা করত। কিন্তু আচমকাই বন্ধুত্ব বিগড়ে যায়। আসলে তিমুর খুব বেশি সাহসী হয়ে পড়ছিল। এমনকি বাঘকে টেক্কা দিতেও কসুর করত না সে। মেজেন্টসেভ বলেছেন, প্রায় মাসখানের ধরে আমুরকে জ্বালাতন করতে শুরু করে তিমুর। শেষপর্যন্ত একদিন বাঘের ঘাড়ে চড়ে পড়ে ছাগলটি। বন্ধুর এই বেয়াদপি আর বরদাস্ত করতে পারেনি আমুর। ২০১৬-র জানুয়ারিতে তিমুরের ঘাড় ধরে একটি টিলা থেকে ছুঁড়ে ফেলে দেয়। মেজেন্টসেভ এই ঘটনায় আঘাত পায় তিমুর। খোঁড়াতে শুরু করে এবং জীবনের উত্সাহই যেন হারিয়ে ফেলে। তবে তার একগুঁয়ে স্বভাবে কোনও পরিবর্তন হয়নি। সাফারি পার্ক কর্তৃপক্ষ চিকিত্সার জন্য তিমুরকে মস্কোতে পাঠায়। কিন্তু বাঘের আঘাতের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ছাগলটি। আমুর এখনও সাফারি পার্কে নিজের আস্তানাতেই রয়েছে। কর্তৃপক্ষ তিমুরের সমাধিতে একটি ব্রোঞ্জ মূর্তি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। রাশিয়ার বহু মানুষই তিমুরের মারা যাওয়ার খবরে অনলাইনে দুঃখপ্রকাশ করেছেন।

সেরা শিরোনাম

Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget