এক্সপ্লোর

পুলিশ সেজে কাবুলে টিভি স্টেশনে হামলা, নিহত ২, দায়স্বীকার আইএস-এর

কাবুল: ফের রক্তাক্ত আফগানিস্তান। পুলিশের বেশে কাবুলের একটি টিভি স্টেশনে ঢুকে বড়সড় হামলা চালাল জঙ্গিরা। শেষ খবর মেলা পর্যন্ত, ২ জন মারা গিয়েছেন। আহত বহু। হামলার দায়স্বীকার করেছে আইএস।

সংবাদসংস্থার খবর অনুযায়ী, এদিন সকালে শামশাদ টিভি স্টেশনে হামলা চালায় জঙ্গিরা। আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড নিয়ে প্রায় তিন-ঘণ্টা ধরে অপারেশন চালায় জঙ্গিরা।

জানা গিয়েছে, প্রথমে এক আত্মঘাতী হামলাকারী স্টেশনের গেটের কাছে নিজেকে উড়িয়ে দেয়। আরেক জঙ্গি ভেতরে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে মেরে ছাদে গিয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আরেকজন, দফতরের মধ্যে এলোপাথারি গুলি ও গ্রেনেড বর্ষণ শুরু করে। দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়েই দ্রুত পৌঁছয় আফগান স্পেশাল ফোর্স। দুপক্ষের মধ্যে গুলি-বিনিময় হয়। অবশেষে টিভি স্টেশনকে জঙ্গিমুক্ত করে বাহিনী। ভেতরে পণবন্দি হয়ে থাকা সাংবাদিক ও কর্মীদের নিরাপদে বের করে আনা হয়।

হামলা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের কাজ শুরু করে হয় স্টেশনে। চ্যানেলটি অন-এয়ার হয়। চ্যানেলের অধিকর্তা আবিদ এহসাস জানান, এই হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। কিন্তু তারা এভাবে থামাতে পারবে না।

এহসাস জানান, পুলিশ সেজে জঙ্গিরা এদিন হামলা চালিয়েছিল। হামলার আগে কোনও প্রকার হুমকিও আসেনি। তিনি যোগ করেন, হামলা শুরু হতেই, অনেক কর্মী দফতরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। কেউ কেউ জানলা দিয়ে লাফ দিয়ে পালান। কিছু কর্মী ভেতরে আটক হয়ে পড়েন।

স্টেশনের সিসিটিভি-তে তিন হামলাকারীকে ভেতরে ঢুকতে দেখা গিয়েছে। আফগান অভ্যন্তরীণ মন্ত্রী নাজীব দানিশ জানান, ২ জন মারা গিয়েছেন। পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন দমকলকর্মী রয়েছেন।

এদিনের হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। গোষ্ঠীর মুখপত্র আমাক-এর মাধ্যমে তারা এই দায়স্বীকার করে। এর আগে, টুইটার পেজে হামলার দায় অস্বীকার করে তালিবান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget