এক্সপ্লোর

Hamas Chief Killed : সোফায় ধুঁকতে ধুঁকতে মৃত্যু হামাস প্রধান সিনওয়ারের, ভিডিও প্রকাশ ইজরায়েলের

শেষ মুহূর্তটা ভয়াবহ ছিল সিনওয়ারের । ভিডিও প্রকাশ করল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 

জেরুজালেম : গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হওয়া হামাসের ভয়ানক হামলার মাস্টার মাইন্ড ইয়াহিয়া সিনওয়ার। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া জুলাই মাসে নিহত হওয়ার পর জঙ্গিগোষ্ঠীর প্রধান পদে বসে সিনওয়ার। বৃহস্পতিবার এই সিনওয়ারকেই হত্যা করল ইজরায়েল। শেষ মুহূর্তটা কতটা ভয়াবহ ছিল সিনওয়ারের । ভিডিও প্রকাশ করল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 

হামাসের শীর্ষনেতাদের একে একে খতম করতে শুরু করেছে ইজরায়েল বাহিনী। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইজরায়েলের সেনা হত্যা করে গত জুলাই মাসেই। আর এবার নিহত তাদের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। বৃহস্পতিবারই ইজ়রায়েলের সেনা হামলা চালিয়েছিল গাজ়ার একটি বাড়িতে। তারপর আইডিএফের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়, গাজায় ইজরায়েলের আক্রমণে মারা গিয়েছে তিন জঙ্গি। তার মধ্যে সিনওয়ার আছে কি না দেখা হচ্ছে। পরে তারাই নিশ্চিত করে সিনওয়ারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হামাসের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। 

ইজরায়েলের সামরিক বাহিনী একটি ভিডিও সামনে এনেছে। তাতে তুলে ধরা হয়েছে, হামাস নেতার শেষ মুহূর্তের ছবি। ভিডিওটি ড্রোনের মাধ্যমে তোলা হয়েছে।  এই ভিডিওতে দেখা যাচ্ছে, আহত এক ব্যক্তিকে । তবে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি যে সিনওয়ারই , তা বোঝা কঠিন। কারণ, ওই ব্যক্তির চেহারা ধুলোয় ঢাকা। ড্রোন-ক্যামেরার থেকে  নিজেকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল সে।  ড্রোনের দিকে কাঠের টুকরো ছুড়ছিল। কখনও আবার কাপড়ে মুখ ঢাকার চেষ্টা। একটি সোফায় বসে ধুঁকছিল ওই ব্যক্তি। তার কিছুক্ষণ পরেই ওই বাড়িতে আবারও হামলা হয়। আর তখন ওই ব্যক্তি মারা যায়। পরে ইজরায়েল নিশ্চিত করে , ওই ব্যক্তি সিনওয়ার। তার দুই সহযোগীও ওই হামলায় মারা যায়। 

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিনওয়ারের মৃত্যুকে হামাসের বিরুদ্ধে একটি বড় বিজয় বলে উল্লেখ করেছেন। গত বছর হামাসের হামলায় ইজরায়েলের মাটিতে ১২০৬ জনের মৃত্যু হয়। এই হামলারই মূলচক্রী ছিলেন সিনওয়ার। এর আগেও তার মৃত্যুর খবর  রটেছিল।  তবে সেবার তা ভুল প্রমাণিত হয়।    

আরও খবর -

মুজিব, মুক্তিযুদ্ধ সম্পর্কিত ৮ জাতীয় ছুটি বাতিল, ইতিহাস মুছে ফেলায় অভিযুক্ত বাংলাদেশের ইউনূস সরকার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget