এক্সপ্লোর

হংকংয়ে চিন-বিরোধী বিক্ষোভে ভারতের জাতীয় পতাকা হাতে সামিল প্রতিবাদকারী

চিনকে অস্বস্তিতে ফেলতে অভিনব উপায়ও তাঁরা বের করেছেন। ফটোগ্রাফার তথা সাংবাদিক লরেল কোরের ক্যামেরায় ধরা পড়েছে এমনই কিছু ছবি, যা অনেকেরই, বিশেষ করে ভারতীয়দের নজর কেড়েছে। গালওয়ান উপত্যকায় সংঘাত ঘিরে ভারত ও চিনের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে, এ কথা কারুর অজানা নয়।

হংকং: চিনের জাতীয় দিবসে হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভ। দাঙ্গা মোকাবিলা পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার চিনের জাতীয় দিবসে হংকংয়ে পথে নামেন বিক্ষোভকারীরা। গণপ্রজাতন্ত্রী চিনের প্রতিষ্ঠা দিবস ১ অক্টোবর জাতীয় ছুটির দিন। দেশে মোটামুটি উৎসবের আমেজ থাকে। কিন্তু গত বছর হংকংয়ের পথে দেখা গিয়েছে বিক্ষোভকারী ও পুলিশের তীব্র সংঘাত। এ বছরের জুনে চিন জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ে প্রয়োগ করেছে। এরপরও হংকং লোকজন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে পিছু হঠছেন না। চিনকে অস্বস্তিতে ফেলতে অভিনব উপায়ও তাঁরা বের করেছেন। ফটোগ্রাফার তথা সাংবাদিক লরেল কোরের ক্যামেরায় ধরা পড়েছে এমনই কিছু ছবি, যা অনেকেরই, বিশেষ করে ভারতীয়দের নজর কেড়েছে। গালওয়ান উপত্যকায় সংঘাত ঘিরে ভারত ও চিনের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে, এ কথা কারুর অজানা নয়। এরইমধ্যে লরেল হংকংয়ের এক বিক্ষোভকারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে ওই ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দেখা গিয়েছে। লরেল এর তাৎপর্য তাঁর ট্যুইটে ব্যাখ্যা করেছেন। 'ভারতের জাতীয় পতাকা নিয়েছেন কেন? প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলছেন, কারণ, ভারত চিনের বিরুদ্ধে লড়াই করছে। তাই ভারত আমার বন্ধু'।
পোস্টে লেখা হয়েছে, তিনি মাথার ওপর ভারতের জাতীয় পতাকা ধরে রেখেছেন। মুখে স্লোগান- ভারতের পাশে রয়েছি। আর উপস্থিত জনতা তাঁকে করতালি দিয়ে প্রশংসা করেন। বহু ভারতীয় ও হংকংয়ের নাগরিক ইন্টারনেটে ওই ছবিগুলি রিশেয়ার করেছেন এবং এ ব্যাপারে তাঁদের চিন্তাভাবনা জানিয়েছেন। হংকং সরকার-বিরোধী প্রতিবাদে কিছুটা ভাটার টান করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে। তবে এর সবচেয়ে বড় কারণ, গত ৩০ জন প্রয়োগ করা জাতীয় নিরাপত্তা আইন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget