এক্সপ্লোর

Taliban: আফগানিস্তানের জমানো টাকা ব্যবহার করতে পারবে না তালিবান, বড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার

এখনও অশান্ত পরিস্থিতি জারি রয়েছে সে দেশে। এই প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার।

নয়া দিল্লি: তালিবান আফগানিস্তান দখল করতেই শঙ্কিত গোটা বিশ্ব। এখনও অশান্ত পরিস্থিতি জারি রয়েছে সে দেশে। এই প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার (International Monetary Fund)। তাঁরা জানিয়ে দিয়েছে যে আফগানিস্তানের গচ্ছিত জরুরি পুঁজি ব্যবহার করতে পারবে না তালিবান। 

তালিবানদের হাতে যাতে ওই বিপুল পরিমাণ অর্থ না পৌঁছয়, সেজন্য ক্রমাগত আইএমএফ-এর উপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রশাসন, এমনটাই সুত্রের খবর। প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় ৩ হাজার ৪১৬ কোটি টাকা) ব্যবহারে এবার রাশ টানল আন্তর্জাতিক অর্থভাণ্ডার। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রও সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আফগান সরকারের টাকাও ব্যবহার করতে দেওয়া হবে না তালিবানদের। 

এছাড়াও তালিবানদের হাতে যাতে টাকা না পৌঁছয় তার জন্য আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংকের প্রায়  ৭০৬ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি ফ্রিজ করেছে আমেরিকা। বন্ধ রয়েছে নগদ অর্থ সরবরাহের কাজও। এদিকে এই পরিস্থিতিতে নানা সংবাদের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, তালিবানের আফগান দখলের পর খাবারের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকহারে। 

দেশের একাধিক এটিএমপ-এ ফুরিয়েছে টাকা। এর ফলে ইতিমধ্যেই সমস্যায় পড়েছে ৩৮ মিলিয়ন আফগান। এই মুহুর্তে রাজনৈতিক ডামাডোলের মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশের এই পরিস্থিতির সঙ্গে যুঝতে ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁদের। 

অন্যদিকে, স্বাধীনতা দিবসে উত্তপ্ত হয়ে উঠল আফগানিস্তান। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বের হওয়ায় গুলি করা হয়েছে জমায়েতে। সংবাদ সংস্থা সূত্রে খবর, যাতে ২ জনের মৃত্যু হয়েছে । আহতদের অনেকের অবস্থা গুরুতর।জাতীয় পতাকাধারীদের দেখতেই গুলি করেছে তালিবান। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন জাতীয় পতাকা হাতে রাস্তায় বের হন আফগানবাসী। সেই জমায়েতের ওপর নির্বিচারে গুলি চালায় তালিবান জঙ্গিরা।  রবিবার তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই বদলে গিয়েছে দেশের পরিস্থিতি। তালিবান আতঙ্কে দেশ ছাড়ছে হাজার হাজার মানুষ।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget