এক্সপ্লোর

এফ-১৬: মার্কিন ম্যাগাজিনের রিপোর্ট অস্ত্র করে ট্যুইট ইমরানের, ‘যুদ্ধের উন্মাদনা’ ছড়িয়ে ভোটে জিততে চায় বিজেপি

ইমরানের ট্যুইটের জবাবে বিজেপি বিরোধীদের নিশানা করে বলেছে, তারা সরকার, সশস্ত্র বাহিনীর প্রতি অনাস্থা দেখিয়ে সন্ত্রাসবাদের মদতদাতা শক্তিগুলিকেই চাঙ্গা করছে। রেলমন্ত্রী পীযুষ গয়াল বলেন, এখানে প্রধানমন্ত্রী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোটে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে আঘাত করতে বায়ুসেনাকে পাঠাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা পড়শী দেশের সুরে কথা বলে তাদেরই জোর বাড়াচ্ছে।

ইসলামাবাদ: পাকিস্তানি বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার ভারতের দাবি নিয়ে মার্কিন ম্যাগাজিনের বক্তব্য অস্ত্র করে বিজেপিকে তোপ ইমরান খানের। বিজেপি যুদ্ধের হিস্টিরিয়া বা উন্মাদনা ছড়াচ্ছে বলে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর। ওয়াশিংটনের বৈদেশিক নীতি বিষয়ক ম্যাগাজিন গত বৃহস্পতিবার জানায়, মার্কিন কর্তারা সম্প্রতি পাক বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানের হিসেব নিয়ে দেখেছেন, সেগুলির একটিও বেপাত্তা নয়। এ ব্যাপারে অবগত মার্কিন প্রতিরক্ষা অফিসারদেরও উদ্ধৃত করে ম্যাগাজিনটি। যদিও ভারতীয় বায়ুসেনা শুক্রবারও অবস্থানে অটল থেকে জানায়, ২৭ ফেব্রুয়ারি একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার স্পষ্ট তথ্যপ্রমাণ তাদের হাতে আছে। তবে ফরেন পলিসি রিপোর্টের প্রতিক্রিয়ায় বিজেপিকে নিশানা করে ইমরান ট্যুইট করেন, সত্যের সবসময়ই জয় হয় এবং সেটাই সেরা পলিসি। যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে, পাক এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর মিথ্যা দাবি করে বিজেপির ভোটে জেতার চেষ্টা ধাক্কা খেয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্তারাও বলছেন, পাকিস্তানের ভান্ডারের একটি এফ-১৬ও খোয়া যায়নি। ভারতীয় বায়ুসেনা গত ২৮ ফেব্রুয়ারি একটি পাক এফ-১৬ থেকে ছোঁড়া আমরাম ক্ষেপণাস্ত্রের টুকরো প্রমাণ হিসাবে পেশ করে স্পষ্ট দাবি করে, কাশ্মীরে ভারতীয় সেনার ঘাঁটি নিশানা করে আকাশপথে হামলা চালাতে পাকিস্তান আমেরিকায় তৈরি এফ-১৬ যুদ্ধবিমান নামিয়েছিল। যদিও সেদিনও পাকিস্তান তাদের একটি এফ-১৬ বিমান ভারতীয় বায়ুসেনার গুলি করে ফেলে দেওয়ার খবর মিথ্যা। ওই ম্যাগাজিন জানায়, পাকিস্তান এফ ১৬ বিক্রির ডিল চূড়ান্ত হওয়ার সময় স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুসারে যুদ্ধবিমান হিসাব করে গুণে দেখার জন্য মার্কিন অফিসারদের আমন্ত্রণ জানায়। কিন্তু তাঁদের পর্যবেক্ষণ ভারতীয় বায়ুসেনার কর্তাদের বক্তব্যের একেবারে বিপরীত। ভারতীয় বায়ুসেনা কর্তারা বলেছেন, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান নিজের যুদ্ধবিমানটি পাক ক্ষেপণাস্ত্রের আঘাতে পড়ে যাওয়ার আগে একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে ফেলে দেন। ম্যাগাজিনের তরফে লারা সেলিগম্যান পরে প্রতিবেদনে সংযোজন করেন, গোনার সময় জর্ডন থেকে কেনা এফ-১৬গুলিকেও ধরা হয়, থার্ড পার্টির মাধ্যমে মার্কিন যন্ত্রাংশ হস্তান্তরও মার্কিন সরকারের মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু নয়াদিল্লিতে বায়ুসেনা বিবৃতি দিয়ে বলে, আকাশপথে লড়াইয়ের সময় তাদের একটি মিগ ২১ বাইসন নওসেরা সেক্টরে একটি এফ-১৬কে গুলি করে ফেলে দিয়েছিল। তাদের কাছে ওয়ারলেসে ধরা বার্তা, আকাশে বহনযোগ্য ওয়ার্নিং ও কন্ট্রোস সিস্টেমে (অ্যাওয়াকস) পাওয়া গ্রাফিকস ও ইলেকট্রনিক সঙ্কেত সহ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ আছে যা থেকে নিশ্চিত ভাবে বলা যায়, একটি পাক এফ-১৬ গুলি করে ফেলে দেওয়া হয়েছিল। এদিকে ইমরানের ট্যুইটের জবাবে বিজেপি বিরোধীদের নিশানা করে বলেছে, তারা সরকার, সশস্ত্র বাহিনীর প্রতি অনাস্থা দেখিয়ে সন্ত্রাসবাদের মদতদাতা শক্তিগুলিকেই চাঙ্গা করছে। রেলমন্ত্রী পীযুষ গয়াল বলেন, এখানে প্রধানমন্ত্রী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোটে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে আঘাত করতে বায়ুসেনাকে পাঠাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা পড়শী দেশের সুরে কথা বলে তাদেরই জোর বাড়াচ্ছে। যখন স্যাম পিত্রোদা, ফারুক আবদুল্লা ও অন্য কংগ্রেস নেতারা নিজের দেশের সরকার, সশস্ত্র বাহিনীকেই অবিশ্বাস করেন, নিশ্চিত ভাবেই সন্ত্রাসবাদে মদত দেওয়া লোকজন, তাদের দেশ, দলগুলিই চাঙ্গা হয়।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget