এক্সপ্লোর

Afghanistan Update : আফগানিস্তান নিয়ে মোদি-বাইডেন আলোচনার পর তালিবানদের স্পষ্ট বার্তা ভারত-আমেরিকার

কাবুলের নতুন শাসকদের যুদ্ধবিধ্বস্ত এই দেশকে যেন অন্য কোনও দেশে আক্রমণ চালানো বা জঙ্গিদের আশ্রয় বা প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার না করা হয়- তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ওয়াশিংটন : নারী ও শিশু সহ সব আফগান এবং সংখ্যালঘুদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। তালিবানদের উদ্দেশে এই বার্তা পাঠাল ভারত ও আমেরিকা। এর পাশাপাশি কাবুলের নতুন শাসকদের যুদ্ধবিধ্বস্ত এই দেশকে যেন অন্য কোনও দেশে আক্রমণ চালানো বা জঙ্গিদের আশ্রয় বা প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার না করা হয়- তা নিশ্চিত করতে বলা হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে আফগানিস্তানে সন্ত্রাস মোকাবিলার ওপর আলোচনা হয় উভয়ের মধ্যে। পরে ভারত-আমেরিকার তরফে যৌথ বিবৃতিতে দেওয়া হয়।

দুই নেতাই একটি বিষয়ে সম্মত হন যে, তালিবানদের ইউএনএসসি-র ২৫৯৩ রেজোলিউশন মানতে হবে। যাতে বলা হয়েছে, আফগানিস্তানের মাটিকে অন্য দেশকে হুমকি দেওয়া বা আক্রমণ চালানো বা জঙ্গিদের আশ্রয় দেওয়া-প্রশিক্ষণ দেওয়ায় মতো কাজে ব্যবহার করা যাবে না। জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা বা জঙ্গিদের আর্থিক সহায়তা প্রদান কোনওটাই করা যাবে না। 

প্রসঙ্গত, অগাস্টের ১৫ তারিখে কাবুলের দখল নেয় তালিবানরা। এর পর ৩৩ সদস্যের অভ্যন্তরীণ মন্ত্রিসভা গঠন করে তারা। যাতে কোনও মহিলা নেই। অথচ রয়েছে রাষ্ট্রসংঘের তকমাপ্রাপ্ত একাধিক জঙ্গি। এর আগে তালিবানরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছিল।  

আরও পড়ুন ; ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একযোগে কাজ করবে কোয়াড দেশগুলি, শীর্ষ সম্মেলনে বললেন মোদি

এদিকে গত বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জি২০ গোষ্ঠীর দেশগুলিকে বলেন, তালিবানরা আফগানিস্তানের মাটিকে কোনওভাবেই সন্ত্রাসের জন্য ব্যবহার করা হবে না বলে যে আশ্বাস দিয়েছে তা যেন রাখে । রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের বাইরে আফগানিস্তান ইস্যুতে জি২০ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে উচ্চস্তরীয় বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে বিদেশমন্ত্রী আহ্বান জানান, মানবতার প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে এগিয়ে আসতে হবে।  

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget