এক্সপ্লোর

এনএসজি-তে ঢোকার যোগ্য ভারত, চিনকে নিরাশ করে বলল আমেরিকা

ওয়াশিংটন: চিন, পাকিস্তানকে নিরাশ করল আমেরিকা। দুই বন্ধু একযোগে পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ)-তে সদস্য হিসাবে ভারতের অন্তর্ভুক্তি ঠেকাতে মরিয়া। কিন্তু ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিল, এনএসজি-তে ঢোকার জন্য ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থার শর্তগুলি ভারত ভালভাবেই পূরণ করেছে। তাই সেই গোষ্ঠীতে পা রাখার জন্য তৈরি ভারত। কোনও বাধা নেই ভারতের সামনে।   এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি রুখতে চিন, পাকিস্তানের হাত মেলানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ২০১৫ সালেই ভারত সফরকালে প্রেসিডেন্ট যা বলেছিলেন, সেদিকেই আপনাদের নজর টানতে চাইছি। তিনি স্পষ্ট করেছিলেন, আমেরিকা এটাই মনে করে যে, ভারত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ কাঠামোর চাহিদা, শর্তগুলি পূরণ করেছে এবং এনএসজি সদস্যপদ পাওয়ার জন্য তৈরি। তিনি এও বলেন, চিন ও পাকিস্তান সরকার ভারতের সদস্যপদের দাবির ব্যাপারে কী বলেছে, সেটাও আপনারা দেখুন। নতুন দেশের এনএসজি-তে যোগদানের ব্যাপারে আলোচনাটা ওই প্রতিষ্ঠানের বর্তমান সদস্যদের অভ্যন্তরীণ ব্যাপার।     এদিকে এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তিতে চিনের আপত্তি সমর্থনে সওয়াল করে সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাংয়ের দাবি, ৪৮ দেশের ওই ব্লকের অনেক সদস্য দেশই তাঁদের এই অবস্থানের সঙ্গে একমত যে, এনএসজি-তে নতুন সদস্য ঢুকিয়ে তার সম্প্রসারণের ক্ষেত্রে পরমাণু প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। একা চিন নয়, এনএসজি-র অন্য অনেক সদস্য দেশও মনে করে, আন্তর্জাতিক পরমাণু প্রসার রোধ কাঠামো টিঁকিয়ে রাখার ভিত্তি হল এনপিটি।   প্রসঙ্গত, ভারত, পাকিস্তান, ইজরায়েল ও দক্ষিণ সুদান—রাষ্ট্রসঙ্ঘের সদস্য এই চার দেশ এনপিটি-তে সই করেনি।   গত মাসে পাক প্রধানমন্ত্রীর বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ জানিয়েছিলেন, ভারতের এনএসজি-র সদস্যপদ পাওয়া রুখে দিতে পাকিস্তানকে সাহায্য করেছে চিন।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget