এক্সপ্লোর

এবার সামরিক অ্যাডভেঞ্চারের পথে হাঁটতে পারে ভারত, দাবি পাক বিদেশ মন্ত্রকের

ইসলামাবাদ: মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর যৌথ বিবৃতির সমালোচনা করল পাকিস্তান। সেদেশের বিদেশ মন্ত্রকের দাবি, এই বিবৃতিতে যেভাবে সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তাতে ভারতের সামরিক আগ্রাসনের আশঙ্কা বেড়ে গিয়েছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও বিরোধী এই বিবৃতি। ট্রাম্প ও মোদীর বৈঠকে ভারতের নীতি বদল করার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের নীতি এই অঞ্চলের শান্তির পক্ষে ক্ষতিকর। মোদীর ওয়াশিংটন সফরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, ডি-কোম্পানির মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে। পাকিস্তান যাতে অন্য দেশে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য নিজেদের দেশ ব্যবহার না করতে দেয়, সেই বার্তাও দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৬/১১ মুম্বই হামলা, পঠানকোট হামলা এবং অন্যান্য সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যও পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দেওয়ার কথাও ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোদী ও ট্রাম্পের এই যৌথ বিবৃতিকে মোটেই ভালভাবে নিচ্ছে না পাকিস্তান। হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করারও বিরোধিতা করছে পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের দাবি, কাশ্মীরের মানুষ শান্তিপূর্ণভাবে আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য লড়াই করছেন। সেই লড়াইকে সমর্থন করছে পাকিস্তান। কাশ্মীরের মানুষের শান্তিপূর্ণ লড়াইকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। ভারতের সেনাবাহিনী কাশ্মীরের নিরপরাধ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। পাকিস্তানই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের প্রাথমিক শিকার। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পাকিস্তান। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা নেওয়ার কথা বললেও, তারাই পাকিস্তানে গত কয়েক বছরে একের পর এক সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী। তেহরিক-ই-তালিবানকে পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধে সাহায্য করছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget