এক্সপ্লোর

অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের থেকেও বেশি এই ভারতীয় পড়ুয়ার বুদ্ধি

লন্ডন: বয়স মোটে ১১ বছর। পরীক্ষায় বসার বিন্দুমাত্র প্রস্তুতি ছিল না। তাতেই মেনসা আইকিউ পরীক্ষায় সর্বোচ্চ ১৬২ স্কোর করেছে ১১ বছরের অর্ণব শর্মা। দেখা যাচ্ছে, তার আইকিউ অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের থেকেও বেশি! hawking এই মেনসা আইকিউ টেস্ট বিশ্বের প্রাচীনতম ও কঠিনতম আইকিউ নির্ধারণ পরীক্ষা। যে কেউ এর সদস্য হতে পারেন, তবে তাঁর আইকিউ অবশ্যই দেশের জনসংখ্যার সেরা ২ শতাংশ আইকিউ ধারকদের মধ্যে থাকতে হবে। সে জন্য একটি নির্দিষ্ট আইকিউ পরীক্ষাও দিতে হবে তাঁকে। দক্ষিণ ব্রিটেনের রিডিংয়ে থাকে অর্ণব। প্রশ্নপত্র কেমন হতে পারে তার কোনও ধারণাই ছিল  না। ছিল না কোনওরকম প্রস্তুতি। তাতেই ব্রিটেনের শ্রেষ্ঠ এক শতাংশ মস্তিষ্কধারীদের সারিতে চলে গিয়েছে সে। কয়েক সপ্তাহ আগে সে যখন ওই পরীক্ষা দেয়, তখন তার সঙ্গে পরীক্ষার্থী ছিলেন আরও ৭-৮ জন। জনাদুয়েক ছোট হলেও বাকিরা সকলেই ছিলেন সাবালক। অর্ণবের মা মীশা ধামিজা শর্মা জানিয়েছেন, ছেলের দেড় বছর বয়সে তাকে নিয়ে ভারতে যান তিনি। তখনই অর্ণবের ঠাকুমা তাঁকে বলেন, পড়াশোনায় দুর্দান্ত করবে সে। আড়াই বছর বয়সেই তার অঙ্কে মেধা প্রকাশ পায়। তখনই ১০০-র বেশি গুণতে পারত, অঙ্ক নিয়ে ছিল অসম্ভব অনুষন্ধিৎসা। ক্রসফিল্ডস স্কুলের এই ছাত্র ইতিমধ্যেই প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান ইটন কলেজ ও ওয়েস্টমিনিস্টারে সুযোগ পেয়েছে, সেও বিনা প্রস্তুতিতে। শুধু অঙ্কে নয়, নাচগানেও আগ্রহ আছে অর্ণবের। ৮ বছর বয়সে বলিউডি গানের সঙ্গে নেচে রিডিংস গট ট্যালেন্ট প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে যায় সে। গত বছর এমনই মেনসা পরীক্ষায় এমনই ১৬২ স্কোর করে ১১ বছরের আর এক ভারতীয় বংশোদ্ভূত সানায়া ভার্মা।  এই পরীক্ষায় যাঁরা সর্বাধিক স্কোর করেছেন, তাঁদের মধ্যে এরাই সবথেকে ছোট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget