এক্সপ্লোর

সীমান্ত সিল করার ব্যাপারে ভারত সরকারিভাবে জানায়নি: পাকিস্তান

ইসলামাবাদ: ২০১৮-র ডিসেম্বরের মধ্যে ভারত-পাক সীমান্ত সিল করে দেওয়ার ব্যাপারে সংকল্পের কথা ইসলামাবাদকে সরকারিভাবে জানায়নি দিল্লি। এমনটাই দাবি করল পাকিস্তানের বিদেশ মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, ২০১৮-র ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পুরোপুরি সিল করে দেবে ভারত। সে ব্যাপারে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রর দাবি, তাঁদের কাছে এ ব্যাপারে বিশদ তথ্য নেই। তাঁর অভিযোগ, ভারত সরকার মুখে প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরির কথা বলছে, অথচ কাজের বেলায় করছে ঠিক উল্টোটা। ২০০৭-এর সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণে পাকিস্তানিরাই বেশি মারা যান অথচ ভারত এখনও সেই বিস্ফোরণের তথ্য পাকিস্তানকে দেয়নি। যদিও দিল্লি কথা দিয়েছিল, এ ব্যাপারে যাবতীয় তথ্য ইসলামাবাদকে হস্তান্তর করবে তারা। পাক বিদেশমন্ত্রকের বক্তব্য, কাশ্মীর নিয়ে হইচই চালিয়েই যাবে পাকিস্তান। ইউরোপ, ব্রিটেন, আমেরিকা ও স্ক্যান্ডিনেভীয় দেশগুলিতে এ ব্যাপারে প্রচার চলবে তাদের। সেই ‘ভয়েই’ ভারত মরিয়া হয়ে উঠে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে তাদের দাবি। কাশ্মীরে ভারতীয় সেনার ‘অত্যাচার’ থেকে চোখ সরানোর জন্য ভারত সার্জিক্যাল স্ট্রাইকের ‘মিথ্যে গল্প’ ফেঁদেছে বলেও পাক বিদেশমন্ত্রক দাবি করেছে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেওয়া হবে না বলে যে ঘোষণা করেছেন, সে সম্পর্কে পাকিস্তানের বক্তব্য, এর ফলেই প্রমাণ কীরকম নির্জলা ‘মিথ্যে’ বলেছে ভারত। দিল্লির কূটনৈতিক প্রচেষ্টায় ইসলামাবাদের উপমহাদেশে একঘরে হয়ে পড়ার খবরও অস্বীকার করেছে তারা। তাদের বক্তব্য, পাকিস্তান কোনওরকম আন্তর্জাতিক নিঃসঙ্গতার মধ্যে নেই, বিশ্বের কাজকর্মে তাদের যথেষ্ট অবদান রয়েছে। পাকিস্তানের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরও বেশিসংখ্যক রাষ্ট্র তাই পাকিস্তানের সঙ্গে নানা বিষয়ে আদানপ্রদান চাইছে। এই প্রসঙ্গে তারা ইরান ও রাশিয়ার উদাহরণ দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget