এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে শেখ হাসিনা, 'ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবে প্রয়োজন ছিল না'

গত বছরই সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব বিল।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’। তবে এই আইনের কি আদৌ কোনও প্রয়োজন ছিল? সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে গাল্ফ নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, “সংশোধিত নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়।” একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োজনীয়তা নিয়েও তাঁর প্রশ্ন, “আমরা বুঝতে পারছি না ভারত কেন এটা করল। এর কোনও প্রয়োজন ছিল না।” তবে সিএএ কিংবা এনআরসি নিয়ে যে তাঁদের তেমন কোনও মাথাব্যাথাও নেই, সেটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুজিব কন্যা।

তাঁর কথায়, “সিএএ এবং এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারও সেটাই বিশ্বাস করে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে তাঁকে এই বিষয়ে এমনই আশ্বাস দিয়েছেন, তাও লুকিয়ে রাখেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরই (১১ ডিসেম্বর, ২০১৯) সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের পর তা আইনে রূপান্তরিত হয়। এরপরই সারা দেশে এই আইন কার্যকর করতে তৎপর হয় কেন্দ্রীয় সরকার। এই আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব প্রদানের কথা বলা হলেও মুসলিমদের কথা এই সংশোধিত আইনে উল্লেখ করা হয়নি। যা নিয়ে বিরোধীরা বিরোধিতায় নেমেছে। কংগ্রেস, আপ, তৃণমূল সহ বাম দলও এই ‘সংবিধান বিরোধী’ আইনের বিরোধিতা করছে।

এদিকে, প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর অত্যাচার’-কে হাতিয়ার করে পাল্টা প্রচার চালাচ্ছে বিজেপিও। এই আইন নাগরিকত্ব দেবে। নাগরিকত্ব কেড়ে নেবে না, আশ্বস্ত করছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ শাসক দলের শীর্ষনেতারা। এই পরিস্থিতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিক্রিয়া বেশ গরুত্বপূর্ণ বলেই মত ওয়াকিবহল মহলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget