এক্সপ্লোর

Iran Blast: ইরানে পরপর বিস্ফোরণ! শতাধিক মৃত্যু! সন্ত্রাসবাদী-যোগ?

Iran Explosion: ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে বিস্ফোরণের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিস্ফোরণের পরে হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলেও খবর।

নয়াদিল্লি: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান (Iran)। ইরানের বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ডের প্রয়াত জেনারেল কাসিম সোলেইমানির (Qassem Soleimani) স্মৃতিসৌধ চত্বরে একটি অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ হয়েছে।

বিভিন্ন সংবাদ সংস্থা অনুযায়ী, শেষ পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। এদিন কাসিম সোলেইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল। আল জ়াজ়িরা সূত্রের খবর, এই ঘটনায় মৃতদের মধ্যে শিশুও রয়েছে। একটি সূত্রের খবর, পরপর ২টি বিস্ফোরণ ঘটেছে। পরে আরও একটি বিস্ফোরক পাওয়া গিয়েছে যেটি ইরানের নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় করেছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে বিস্ফোরণের (Iran Explosion) কারণ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একটি ভিডিওতে দেখানো হয়েছে মৃত ও আহতদের নিয়ে যাওয়ার জন্য বহু সংখ্যায় অ্যাম্বুল্যান্স আনা হয়েছে ওই এলাকায়। ওই সংবাদ সংস্থা সূত্রের খবর, বিস্ফোরণের পরে হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

আল জাাজিরা সূত্রের খবর, ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃতদের তালিকা পরে অনলাইন মাধ্যমে প্রকাশ করা হবে। ইরানের বিচারব্যবস্থার প্রধান Gholam Hossein Mohseni-Ejei কড়া নিন্দা করেছেন এই ঘটনার। যারা এই ঘটনায় দায়ী তারা কড়া শাস্তি পাবে বলেও মন্তব্য করেছেন।

কী কারণে এই বিস্ফোরণ, কোনও দুর্ঘটনা নাকি কোনও সন্ত্রাসবাদী হামলা তা এখনও স্পষ্ট নয়।

 

কে কাসিম সোলেইমানি?
ইরানে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি কাসিম সোলেইমানি (Qassem Soleimani)। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডে (Islamic Revolutionary Guard Corps)-এর Quds Force-এর প্রধান ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। বাগদাদ বিমানবন্দরে আমেরিকার বিমানহানায় মৃত্যু হয় তাঁর।  ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের একটি শাখা Quds Force, যা সিরিয়া-ইরাকে যুদ্ধ করেছে। গোটা পশ্চিম এশিয়ার (West Asia) ইরানের প্রভাব বিস্তারের পিছনে কাসিম সোলেইমানির বিশেষ ভূমিকা ছিল। ওই এলাকায় ইজরায়েল ও সৌদি আরবের মাথাব্যথার কারণ ছিলেন তিনি। লেবাননের (Lebanon) হেজবোল্লা, সিরিয়ার (Syria) আল-আসাদ এবং ইরাকের শিয়া যোদ্ধাদের সঙ্গে ইরানের সম্পর্ক মজবুত করার পিছনে আসল মস্তিস্ক ছিলেন তিনি।

আরও পড়ুন: Metaverse-এ গণধর্ষণ কিশোরীকে, কাঠগড়ায় ফেসবুক কর্তৃপক্ষ, শুরু হল তদন্ত

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget