এক্সপ্লোর

সঈদ গৃহবন্দি হতেই নাম বদলে জামাত ‘তেহরিক আজাদি জম্মু-কাশ্মীর’

ইসলামাবাদ: বিপদ আসন্ন, সম্ভবত এমনটা আগেই আঁচ করতে পেরেছিল। সেজন্য গ্রেফতারির সপ্তাহখানেক আগেই ‘কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন তরান্বিত করতে’ তেহরিক আজাদি জম্মু ও কাশ্মীর নামে সংগঠন চালু করার ইঙ্গিত দিয়েছিল হাফিজ মহম্মদ সঈদ।  তার দুই সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াতের ওপর সরকারি বিধিনিষেধ চালু হলে কী করে নতুন  চেহারায় আত্মপ্রকাশ করতে হবে, সেই ছক সাজিয়েই রেখেছিল ২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাথা হাফিজ। সরকারি সূত্রেই শোনা যাচ্ছে, সঈদকে গৃহবন্দি করে সাঙ্গপাঙ্গদের  বিরুদ্ধে অভিযান শুরু হতে না হতেই জামাত নাম বদলে হয়েছে তেহরিক আজাদি জম্মু ও কাশ্মীর (টিএজেকে) !   ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে ‘কাশ্মীর দিবস’  পালিত হয়। টিএজেকে দিনটি উদযাপনের তোড়জোড় করছে। লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে তাদের ব্যানার দেখা যাচ্ছে। আগামীকাল সন্ধ্যার প্রার্থনার পর কাশ্মীর নিয়ে বড় সম্মেলনের আয়োজনও করতে পারে হাফিজের দলবল। তাদের কাজকর্মের মূল ঘাঁটি লাহোর। সেখানে ও পঞ্জাবের অন্যত্র ডোনেশন সেন্টার, অ্যাম্বুলেন্স পরিষেবা ফের চালু করেছে তারা। স্থানীয় মিডিয়ার খবর, নিষেধাজ্ঞার পাশাপাশি ধরপাকড়ের মধ্যেই সঈদের নেটওয়ার্কের স্বেচ্ছাসেবকরা গতকাল পঞ্জাবের নানকানা সাহিবের কাছে রাভি নদীতে প্রায় ১০০ যাত্রী সহ একটি নৌকো ডুবে গেলে উদ্ধার অভিযানে সামিল হয়। যদিও স্থানীয় পুলিশ ও আইন প্রনয়নকারী সংস্থাগুলি সঈদের নেটওয়ার্কের ওপর কড়া নজর রাখছে, যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ অফিসার। তিনি বলেছেন, এটা খুবই সংবেদনশীল ইস্যু। আন্তর্জাতিক স্তরে দেশের দায়বদ্ধতা পালনে, সঈদের অনুগামীদের প্রতিবাদ-বিক্ষোভের সম্ভাব্য প্রতিক্রিয়ার মোকাবিলা করতে হিসাব কষে পদক্ষেপ করা প্রয়োজন। প্রসঙ্গত, সঈদ গৃহবন্দি হওয়ার পরই জামাত ও ফালাহ-র বিভিন্ন কার্যালয় বন্ধ হয়ে যায়। ১৯৯৭-এর সন্ত্রাস দমন আইনে দুটি সংগঠনকেই নজরদারির আওতায় ফেলা হয়েছে। সঈদ একা নয়, আবদুল্লা উবেইদ, জফর ইকবাল, আবদুর রেহমান আবিদ ও কাজি কাসিফ নিয়াজ, তার চার সঙ্গীকেও গৃহবন্দি করা হয়েছে। সঈদ ও ৩৭ জনের নাম একজিট কন্ট্রোল লিস্টেও ফেলা হয়েছে, তারা যাতে পাকিস্তান ছেড়ে পালাতে না পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget