এক্সপ্লোর

ট্রাম্পের পর্যটন নিষেধাজ্ঞার ওপর ফের ভেটো দিল আদালত

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর্যটন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ফের তা রুখে দিল আদালত। হাওয়াইয়ের এক বিচারক ওই ট্রাভেল ব্যানের ওপর জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ জারি করেছেন। ৬টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর বিধিনিষেধ জারি করে নির্দেশিকা পাশ করে ট্রাম্প প্রশাসন। কিন্তু ওই নির্দেশিকা কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তা ফের হোঁচট খেল আদালতে। এ নিয়ে ট্রাম্প সরকারের বেশ কয়েকটি নির্দেশ আদালতে আটকে গেল। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে। আদালতের নির্দেশ বিচারবিভাগের বাড়াবাড়ি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, মার্কিন সংবিধান দেশের প্রেসিডেন্টকে সেই অধিকার দিয়েছে, যাতে তিনি জাতীয় স্বার্থরক্ষায় অভিবাসন বন্ধ রাখতে পারেন। তাই পর্যটন নিষেধাজ্ঞা কার্যকর করতে যত দূর সম্ভব যাওয়া হবে, দরকারে আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টে। ৬ তারিখ এই নয়া নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ওপর ৯০দিনের জন্য ইস্যু করা হয় ট্রাভেল ব্যান। যে বিচারক এই নির্দেশিকার ওপর জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ জারি করেছেন, তাঁকে নিযু্ক্ত করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, নির্দেশে কোথাও মুসলিম শব্দটির উল্লেখ না থাকলেও নিরপেক্ষভাবে বিচার করলে পরিষ্কার, বিশেষ একটি ধর্মের প্রতি বৈষম্যের লক্ষ্যেই এই নির্দেশিকা জারি হয়েছে। যদিও ট্রাম্পের বক্তব্য, তাঁর সরকারের নীতি নির্ধারিত হয় জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে, কোনও ধর্মবিশেষের বিরুদ্ধে বৈষম্য করা উদ্দেশ্য নয়। সম্ভবত সুপ্রিম কোর্টেই এই সমস্যার নিষ্পত্তি হবে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget