এক্সপ্লোর

Live: সার্কে বললেন, জঙ্গিদের 'শহিদ' বলে হিরো করা চলবে না, ভাষণ সম্প্রচারে বাধা, ফিরে এলেন ক্ষুব্ধ রাজনাথ

ইসলামাবাদ: # রাজনাথের বক্তৃতা সম্প্রচারে বাধা দেয় পাক সরকার। বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। পাক সরকারের আচরণে ক্ষুব্ধ রাজনাথ বক্তৃতার পর হাতও মেলাননি সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসারের সঙ্গে, যদিও দুজনে মুখোমুখি হন। মধ্যাহ্নভোজেও নেননি রাজনাথ। তাঁর বিকেল পাঁচটায় দেশে ফেরার কথা ছিল। কিন্তু এক ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে ২০ ঘণ্টারও বেশি কম সময় পাকিস্তানে থেকে তিনি দুপুরেই দিল্লি ফিরে আসেন। # পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে নাম না করেই তাদের নিশানা করলেন রাজনাথ সিংহ। তাঁর আক্রমণের টার্গেট হন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। গতকালই সার্ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে পা রাখেন রাজনাথ। কালই কাশ্মীর আর নিয়ে সুর চড়িয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর স্রেফ ভারতের ঘরোয়া বিষয় নয়। বুরহান ওয়ানির মৃত্যুর পর অগ্নিগর্ভ কাশ্মীরে স্বাধীনতা আন্দোলনের নতুন ঢেউ উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। সেই প্রেক্ষাপটেই সার্ক সম্মেলনে রাজনাথ তাঁর ভাষণে জানিয়ে দেন, শুধু জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিলেই হবে না, তাদের মদতদাতা ব্যক্তি, গোষ্ঠী ও দেশগুলির বিরুদ্ধেও নিতে হবে। সন্ত্রাসবাদ সমর্থন করা দেশগুলির বিরুদ্ধেও পদক্ষেপ চাই। সন্ত্রাসবাদীদের শহিদ তকমা দিয়ে তাদের ফুলিয়ে ফাঁপিয়ে হিরো করে দেখানো চলবে না। প্রসঙ্গত যে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় কাশ্মীরে অশান্তি ছড়িয়েছে, তাকে শহিদ আখ্যা দিয়েছিলেন শরিফই। সুতরাং আজকের মন্তব্যে রাজনাথ যে শরিফকেই পাল্টা দিলেন, তা বলার অপেক্ষা রাখে না। ভাল বা খারাপ সন্ত্রাসবাদী বলে কিছু হয় না, ভাষণে এও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেন, শুধু মুখে সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদের নিন্দা করলেই হবে না। তাদের নির্মূল করতে ব্যবস্থা নেওয়াই আসল কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget