এক্সপ্লোর

পাকিস্তানে ‘ওম’ লেখা জুতো বিক্রি, ধর্ম অবমাননা আইনে গ্রেফতার দোকানদার

করাচি: হিন্দুদের পবিত্র শব্দ ‘ওম’ লেখা জুতো বিক্রির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল পাক প্রশাসন। পাকিস্তানে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সিন্ধু প্রদেশের কিছু দোকানে ‘ওম’ লেখা জুতো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এরপরই অভিযুক্ত এক জুতো বিক্রেতাকে কঠোর ধর্ম অবমাননা আইনে গ্রেফতার সিন্ধ প্রদেশের পুলিশ। হিন্দু সম্প্রদায়ের নেতাদের অভিযোগের ভিত্তিতে টান্ডো আদম খান টাউনের দোকানদার জাহানজেইব খাসখিলিকে গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ প্রধান ফারুক আলি জানিয়েছেন। পুলিশ প্রধান জানিয়েছেন, বেশ কিছু আপত্তিকর জুতো বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য কোনও দোকানে এ ধরনের জুতো বিক্রি হচ্ছে কিনা, তা দেখতে বাজারে হানা দিচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত দোকানদার  জুতোয় ‘ওম’ চিহ্ন সম্পর্কে কিছুই জানতেন না। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁর নজরে আসে। তিনি তদন্তে সহযোগিতা করছেন। দোষী প্রমাণিত হলে ওই দোকানদারের সর্বোচ্চ ১০ বছর জেল ও জরিমানা হতে পারে। উল্লেখ্য, পাকিস্তানের ৩০ লক্ষ হিন্দুদের মধ্যে অধিকাংশই টান্ডো আদমে বসবাস করেন। পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান রমেশ কুমার ভাঁকোয়ানি পুলিশের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তদন্তে পুলিশ জেনেছে যে, লাহৌরে এক জুতো প্রস্তুতকারীর কাছ থেকে ওই জুতোগুলি কেনা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্জাব পুলিশকে বলা হয়েছে। ভাঁকোয়ানি বলেছেন, কোনও ধর্মের অপমান একেবারেই অনৈতিক এবং রীতি বহির্ভূত। এই ঘটনায় দোষীর বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget