এক্সপ্লোর

Prague University Shooting: রক্তাক্ত শিক্ষাঙ্গন! এলোপাথাড়ি গুলি প্রাগের বিশ্ববিদ্যালয়ে, মৃত বহু

Mass Shooting: বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের খবর, অন্তত ১০-১৫ জনের মৃত্যু হয়েছে গুলিচালনার ঘটনা।

প্রাগ, চেক প্রজাতন্ত্র: এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষাঙ্গন। পূর্ব ইউরোপের চেক প্রজাতন্ত্রের (Czech Republic) প্রাগ বিশ্ববিদ্যালয়ে (Prague University Shooting) বন্দুকবাজের হানায় ঝরল একাধিক প্রাণ। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের খবর, অন্তত ১০-১৫ জনের মৃত্যু হয়েছে গুলিচালনার ঘটনা।

বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ঘটা এই ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন। চেক প্রজাতন্ত্রের পুলিশের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে হামলাকারীর। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে একজনই ছিল হামলাকারী। বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্রের পুলিশ।   

সংবাদ সংস্থা AP-সূত্রের খবর, প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয় (Charles University)-এর ফিলোজফি বিভাগের ভবনে গুলিচালনার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, হামলাকারী নিজেও ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। হামলাকারীর পরিচয় রাত পর্যন্ত সামনে আসেনি। কী কারণে এমন গণহত্যা চালানো হল সেই বিষয়েও কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে AP সূত্রের খবর, চেক প্রজাতন্ত্রে প্রশাসন এখনও এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী সংগঠন জড়িত আছে বলে মনে করছে না। পুলিশ সূত্রের খবর, প্রাগের কাছেই Hostoun-এ বাড়ি হামলাকারীর। বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর আগে বাড়িতে বাবাকেও খুন করেছে হামলাকারী। AFP সূত্রের খবর, স্থানীয় পুলিশ প্রধান Martin Vondrasek জানিয়েছেন, হামলাকারী খোঁজ আগেই শুরু হয়েছিল। কারণ,  Hostoun-এ বাড়িতে তাঁর বাবাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল 

 

AFP সূত্রের খবর, গুলিচালনা যেখানে ঘটেছে, তার কাছেই চেক প্রজাতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনস্থল। তাই দ্রুত সশস্ত্র পুলিশবাহিনী এসে পৌঁছয়। দ্রুত খালি করা হয় এলাকা। লাগোয়া এলাকায় লোকজনকে ঘরের ভিতরেই থাকার জন্য মাইকিংও শুরু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে গোটা ঘটনায় কোনও পুলিশকর্মী জখম হননি। 

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট Petr Pavel গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


আরও পড়ুন: পুনরায় প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প, ঘোষণা আমেরিকার আদালতের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget