এক্সপ্লোর

Coronavirus: ব্রিটেনে অব্যাহত করোনার দাপট, জুলাইয়ের পর প্রথমবার দৈনিক আক্রান্ত ৫০ হাজারের বেশি

এর আগে বিগত আট দিনে ব্রিটেনে ৪০ হাজারের বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে। এরপর বৃহস্পতিবারের পরিসংখ্যানে এই সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে।

নয়াদিল্লি:  করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য অর্জন করেছে ভারত। এই অতিমারীর বিরুদ্ধে টিকাকরণ অভিযানে গতকালই ১০০ কোটি ডোজ প্রদানের কৃতিত্ব অর্জন করেছে ভারত। এরইমধ্যে ব্রিটেনে ফের দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা গত জুলাইয়ের পর প্রথমবার ৫০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে যে, গত একদিনে দেশে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছে ৫২,০০৯ জন। 

এর আগে বিগত আট দিনে ব্রিটেনে ৪০ হাজারের বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে। এরপর বৃহস্পতিবারের পরিসংখ্যানে এই সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। এরপর ওই দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে  ৮৬ লক্ষ ৪১ হাজার ২২১। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ব্রিটেনে মৃত্যু হয়েছে ১১৫ জনের। সবমিলিয়ে ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ১৪৬।

Bangladesh Violence: গ্রেফতার বাংলাদেশে অশান্তির মূল চক্রী ইকবাল হোসেন

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স কর্তৃক প্রকাশিত ভিন্ন ভিন্ন পরিসংখ্যান অনুসারে, ব্রিটেনে করোনায় ১ লক্ষ ৬২ হাজার ৬২০ জনের মৃত্যু হয়েছে। এই আক্রান্তদের মৃত্যু করোনা ভাইরাস সংক্রমণের কারণে হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও স্বীকার করেছেন যে, দেশে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে।

Imran Khan: বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রি করছেন ইমরান, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এরইমধ্যে সতর্কবার্তা জারি করেছেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ।তিনি বলেছেন, করোনা অতিমারী এখনও পুরোপুরি শেষ হয়নি। একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন শীতের মরশুমে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ছাড়াতে পারে। উল্লেখ্য, ব্রিটেন তাদের করোনা ভ্যাকসিনের ইতিবাচক ফলাফলের পরিপ্রেক্ষিতে কোভিড ১৯ সংক্রান্ত অধিকাংশ বিধিনিষেধ শিথিল করেছে। সাম্প্রতিক তথ্য অনুসারে, ব্রিটেনে ৮৬ শতাংশ বাসিন্দা করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে। অন্যদিকে, ৭৯ শতাংশের দুটি ডোজেরই টিকাকরণ হয়ে গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget