এক্সপ্লোর

Morocco Earthquake: ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ পার, পাহাড় বসে গিয়ে হল সমতল, তীব্র কম্পনে নকশাই বদলে গেল মরক্কোর

Earthquake in Morocco: মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করছেন। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রাবাত: ভূমিকম্পের তীব্রতা দেখে প্রমাদ গুনতে শুরু করেছিলেন অনেকেই। মরক্কোর পরিস্থিতি সত্যিই ভয়াবহ হয়ে উঠেছে। তীব্র ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে সেখানে (Morocco Death Toll)। গুরুতর আহত প্রায় ১৪০০ মানুষ। এর মধ্যে, দক্ষিণেক মারাকেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে সে দেশের সরকার। (Morocco Earthquake)

মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করছেন। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ভূমিকম্পে ভিটেমাটি হারানো মানুষজনদের জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে মরক্কোর রাস্তাঘাটে, খোলা আকাশের নীচেই রয়েছেন। সেখানেই রাত কেটেছে। ভূমিকম্পে সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে তাঁদের। (Earthquake in Morocco)

শুক্রবার রাত সওয়া ১১টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কোর বিস্তীর্ণ অঞ্চল।  আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানায়, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়, মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরের হয়েছে অ্যাটলাস পার্বত্য অঞ্চলের উকাইমেদেন স্কি রিসর্ট সংলগ্ন এলাকাকে। ভূগর্ভের ১৮.৫ কিলোমিটার গভীরতা থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এতটাই তীব্র ছিল ভূমিকম্প যে, পর্তুগাল এবং আলজিরিয়াতেও অনুভূত হয় কম্পন। এত তীব্র ভূমিকম্প, এত হতাহতের সাক্ষী আগে কখনও হতে হয়নি বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের।

আরও পড়ুন: G-20 Summit: ‘ভারত মণ্ডপমে’র কারুকার্য দেখে হতবাক বাইডেন, তাঁকে কোনারক সূর্যমন্দিরের চাকার মাহাত্ম্য বোঝালেন মোদি

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ভূমিকম্প মরক্কোর ভৌগলিক চিত্রই পুরোপুরি বদলে দিয়েছে। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের মাটি বসে গিয়ে আচমকা সমতলে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে। এক বা দু'জায়গায় নয়, একের পর এক পাহাড়ি গ্রাম সমতলে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে। 

মরক্কোর অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, রাজধানী রাবাত, কাসাব্লাঙ্কা, আগাদির, এসাউইরাতেও কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে তারৌদান্ত প্রদেশে। সেই তুলনায় মারাকেশে হতাহতের সংখ্যা কম। UNESCO হেরিটেজ হিসেবে চিহ্নিত, ঐতিহাসিক মারাকেশ শহরকে ঘিরে থাকা লাল দেওয়ালও ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাড়িঘর সব মিশে গিয়েছে মাটিতে। তবে শহরাঞ্চলের ক্ষয়ক্ষতি যাও বা উঠে এসেছে সংবাদমাধ্যমে, প্রত্যন্ত অঞ্চলগুলির পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য হাতে পেতে আগামী কয়েক দিন সময় লাগবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget