এক্সপ্লোর

২০০১-এ সংসদ হামলার পর ভারতে পরমাণু হামলার কথা ভেবেছিলেন মুশারফ, পাল্টা আঘাতের ভয়ে পিছিয়ে যান!

দুবাই: ২০০১-এ ভারতীয় সংসদ ভবন চত্বরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে দু দেশের সম্পর্কে প্রবল উত্তেজনার মধ্যেই তিনি ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভেবেছিলেন বলে জানালেন পারভেজ মুশারফ। জাপানি দৈনিক মেইনিচি শিমবুনকে দেওয়া সাক্ষাত্কারে প্রাক্তন পাক প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, ভারতও পাল্টা আঘাত হানতে পারে, সেই আশঙ্কায় সে পথে পা বাড়াননি। ২০০২ -এ দ্বিপাক্ষিক টানাপড়েন, উত্তেজনা যখন চরমে, সে সময় 'পরমাণু অস্ত্র প্রয়োগের চরম সীমারেখা পেরিয়ে যাওয়ার মতো বিপদ তৈরি হয়েছিল' বলে তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদপত্রটি। সে সময় মুশারফকে প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল যে, পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা খারিজ করে দেওয়া যাচ্ছে না। সাক্ষাত্কারে ৭৩ বছর বয়সি প্রাক্তন পাক সেনাপ্রধান সেসময়ের কথা স্মরণ করে জানিয়েছেন, বহু রাত ঘুম ছিল না তাঁর চোখে, নিজেকেই তিনি বারবার প্রশ্ন করেছেন, পরমাণু অস্ত্র প্রয়োগ করবেন কিনা বা করতে পারবেন কিনা। যদিও একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, তখন ভারত বা পাকিস্তান, কারও ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র যু্ক্ত অবস্থায় ছিল না, সুতরাং তাকে ব্যবহার করার মতো অবস্থায় পরিণত করতেও এক-দুদিন সময় লেগে যেত। সংবাদপত্রটি জানিয়েছে, তিনি ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র লাগিয়ে ছোঁড়ার জন্য তৈরি রাখার নির্দেশ দিয়েছিলেন কিনা, প্রশ্ন করা হয়েছিল মুশারফকে। তিনি জবাব দেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমরা তা করিনি, ভারতও করেছিল বলে মনে হয় না। সম্ভবত, ভারতের দিক থেকে প্রত্যাঘাতের সম্ভাবনার কথাই বলতে চেয়েছেন মুশারফ। ১৯৯৯ সালের অক্টোবরে অভ্যুত্থান ঘটিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করেন তত্কালীন সেনাপ্রধান মুশারফ। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। চিকিত্সার কারণ দেখিয়ে গত বছর থেকে দুবাইয়ে রয়েছেন মুশারফ। পাকিস্তান ছাড়ার অনুমতি পান তিনি। ২০০৭ সালে দু বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget