এক্সপ্লোর
পৃথিবীর সূর্যালোকিত অংশ পেরোচ্ছে চাঁদ, ক্যামেরাবন্দি করল নাসা

ওয়াশিংটন: দেখে মনে হচ্ছে, উজ্জ্বল রঙের কোনও গ্রহকে পেরিয়ে যাচ্ছে একটুকরো মাটির তাল। আসলে এটা চাঁদ। পৃথিবীর সূর্যালোকিত অংশ পেরেনোর ছবি। এক বছরের মধ্যে ২ বার ঘটে এমন ঘটনা। পৃথিবী থেকে ১৬ লক্ষ কিলোমিটার দূরে নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি স্যাটেলাইটে ধরা পড়েছে এমন দৃশ্য। এবছরের ৫ জুলাই ঠিক এমনভাবেই ভারত ও প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পৃথিবীর সূর্যালোকিত অংশ অতিক্রম করেছে চাঁদ। সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টা। নাসার এই উপগ্রহের কাজই হল বছরভর পৃথিবীর সূর্যালোকিত অংশের ছবি তোলা এবং আবহাওয়া ও পরিবেশ সম্পর্কিত তথ্য পাঠানো। ৪ জুলাই রাত ১১.৫০ থেকে ৫ জুলাই ভোর ৩.১৮ পর্যন্ত ক্যামেরাবন্দি হয় ওই মুহূর্ত। এর আগে গতবছর দুপুর ৩.৫০ থেকে রাত ৮,৪৫ অবধি ছবি তোলা হয়েছিল।
(সৌজন্যে নাসা) আরও পড়ুন
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















