এক্সপ্লোর

সূর্যের বুকে দৈত্যকায় গহ্বরের খোঁজ পেল নাসা

ওয়াশিংটন: সূর্যের বুকে একটি দৈত্যকায় কালো ছোপের খোঁজ পেল নাসার সোলার ডায়নামিক্স অবজার্ভেটরি। কালো ছোপটি আদতে ‘করোনাল হোল’ বা সৌর-গহ্বর বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। সৌর-গহ্বর কী? এটি সূর্যের করোনা বা বায়ুমণ্ডলের ওপর অবস্থান করা এমন কিছু জায়গা, যেখানে সূর্যের এই অংশের বায়ুমণ্ডলের ঘনত্বও কম হয় এবং খুব কম সৌর-পদার্থ মজুত থাকে। স্বভাবতই, ওই অঞ্চলের তাপমাত্রা অন্য জায়গার তুলনায় কম হয়। ফলত, জায়গাটি অন্য অঞ্চলের তুলনায় কম উজ্জ্বল থাকায় তা কালো ছোপের মত দেখায়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ঘনত্ব কম হওয়ায় এই গহ্বরের মধ্য দিয়ে সোলার ম্যাগনেটিক ফিল্ড বা সৌর-চুম্বকক্ষেত্র একেবারে সোজা মহাশূন্যে পৌঁছে যায়। সেই শক্তিতে ভর করে সূর্য থেকে নির্গত সোলার উইন্ড বা সৌর-ঝড় অত্যন্ত তীব্র গতিতে এই গহ্বরের মধ্য দিয়ে মহাকাশের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা এই সৌর-ঝড়ের ওপর নজর রাখেন। কারণ মাঝেমধ্যে এই ঝড় পৃথিবীর চুম্বকক্ষেত্রর সঙ্গে ধাক্কা খায়। যা থেকে জিওম্যাগনেটিক স্টর্ম বা ভূ-চুম্বকীয় ঝড় উৎপন্ন হয়। এর ফলে, অনেক সময়ে পৃথিবীর চারপাশে থাকা কৃত্রিম উপগ্রহগুলির ক্ষতি হয় এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত হয়। এখানে বলে রাখা প্রয়োজন এই গহ্বর খালি চোখে বা সাধারণ দূরবীনে ধরা পড়ে না। একে দেখার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন অতিবেগুনী ফিল্টার ব্যবহার করতে হয়। সূর্যের বায়ুমণ্ডলে এই গহ্বরের সৃষ্টি হওয়ার কারণ এখনও বিজ্ঞানীরা নির্দিষ্টভাবে প্রমাণ করতে পারেন নি। তবে, তাঁরা মনে করেন, সূর্যের চুম্বকীয় ক্ষেত্র ওই অঞ্চলে এত বৃদ্ধি পায় যে তা সৌর-বায়ুমণ্ডল ভেদ করে সোজা উঠতে উঠতে মহাশূন্যে চলে যায়। তখনই বায়ুমণ্ডেলের ওই অঞ্চলটি প্রভাবিত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget