এক্সপ্লোর

Nepal Plane Crash: শেষ মুহূর্তে ইঞ্জিন-বিভ্রাট, তার জেরেই নেপালের বিমান দুর্ঘটনা

Nepal Airplane Accident: দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স (Black Box) থেকে মিলেছে এমনই তথ্য।

নয়াদিল্লি: ইঞ্জিন বিভ্রাটেই ভয়াবহ বিমান দুর্ঘটনা। নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স (Black Box) থেকে মিলল এমনই তথ্য। শেষ মুহূর্তে ইঞ্জিনের গন্ডগোলের কারণেই এমনটা হয়েছে। সোমবার পাওয়া রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। 

নেপাল সরকার নিয়োজিত একটি প্যানেল ওই দুর্ঘটনার তদন্ত করেছে। তাতেই জানা গিয়েছে, ওই বিমানটির ইঞ্জিনে শেষে কোনও Thrust Motion ছিল না। গত ৩ দশকে এটা নেপালের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল। ওই বিমানটি নেপালের ইয়েতি এয়ারলাইন্স (Yeti Airlines) পরিচালনা করত। 

কী তথ্য মিলেছে:
ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে জানা গিয়েছে, ২টি ইঞ্জিনেক প্রপেলার কোনও কাজ করেনি শেষদিকে। অর্থাৎ ইঞ্জিনে কোনও Thrust ছিল না। অর্থাৎ কোনও শক্তি উৎপন্ন করতে পারেনি।

পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝে ভেঙে পড়েছিল বিমানটি। দুর্ঘটনাস্থল পশ্চিম নেপালে অবস্থিত। ইয়েতি এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়েছিল সেটি জোড়া ইঞ্জিনের ATR 72 বিমান। নেপালের সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল (CAAN) জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের 9AN-ANC ATR-72 কাঠমান্ডু থেকে সাড়ে দশটা নাগাদ উড়ান দিয়েছিল। পোখরা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। সেটিই সেতি নদীর পাশে ভেঙে পড়ে। বিমানটি অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে ছিল। বিমান চালক ATC-র সিগনাল পাওয়ার পর, বিমানটি আচমকা দ্রুত গতিতে নীচে নেমে আসে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে গিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ১ জানুয়ারি চিনা সহায়তায় তৈরি পোখরা বিমানবন্দরটির উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ৫ ভারতীয় ছাড়াও বিমানে ছিলেন ৫৩ জন নেপালি এবং ৪ জন রুশ নাগরিক। দক্ষিণ কোরিয়ার ২ জন, আর্জেন্তিনাা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের ১ জন করে নাগরিক।

ঘটনার পর ভারতে থাকা নেপালের দূতের তরফে শোকপ্রকাশ করে বিবৃতি প্রকাশ করা হয়েছিল। তাতে বলা হয়, ৭২ জন যাত্রী ও ক্রু মেম্বার বহনকারী বিমানের দুর্ঘটনার খবর গভীরভাবে ব্যথিত। দুর্ঘটনাগ্রস্ত বিমানে কয়েকজন ভারতীয়ও ছিলেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। যাঁরা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তাঁদের জন্য প্রার্থনা জানাই।

আরও পড়ুন: বদলাবে ভাবমূর্তি ? আদানি ট্রান্সমিশনে ৪৭৮ কোটি টাকা লাভ, ৭৩ শতাংশ মুনাফা

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget