এক্সপ্লোর

আইএস-এর প্রতি আনুগত্য স্বীকার নিউইয়র্ক হামলাকারী বাংলাদেশি জঙ্গির, দাবি মার্কিন পুলিশের

নিউইয়র্ক: সোমবার নিউইয়র্কের মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটানোয় মূল অভিযুক্ত বাংলাদেশি-বংশোদ্ভূত জঙ্গি স্বীকার করেছে সে আইএস-এর প্রতি অনুগত। এমনটাই দাবি করল মার্কিন পুলিশ। অন্যদিকে, হামলার নিন্দা করেও বাংলাদেশ প্রশাসনের সাফাই, নিজের দেশে অভিযুক্তের বিরুদ্ধে কোনও অতীত অপরাধমূলক রেকর্ড নেই।

গতকাল, নিউইয়র্কের ব্যস্ত ম্যানহাটন এলাকায় আমেরিকার সর্ববৃহৎ বাস টার্মিনাল পোর্ট অথরিটির কাছে একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গ্রেফতার করা হয় আকায়েদউল্লা নামে ২৭ বছরের সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে। মার্কিন পুলিশের দাবি, আটক করার সময় তার দেহে প্রচুর তার বাঁধা ছিল। এমনকী, শরীরে বাঁধা একটি পাইপ বোমা ও একটি ব্যাটারি-প্যাকও। যা পরে নিষ্ক্রিয় করা হয়।

মঙ্গলবার, মার্কিন পুলিশ জানিয়েছে, জেরায় ইসলামিক স্টেটের প্রতি তার আনুগত্যের কথা স্বীকার করেছে ধৃত জঙ্গি। সে জানিয়েছে, গাজায় সম্প্রতি ইজরায়েলি হানার জবাব দিতেই সে নিউইয়র্কে হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, আকায়েদউল্লা স্থায়ী মার্কিন নাগরিক হিসেবেই ছিল। ২০১১ সালে সে মার্কিন মুলুকে এসেছিল। ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত তার নামে ট্যাক্সি ও লিমুজিন লাইসেন্স ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিশন।

এদিকে, হামলার তীব্র নিন্দা করে এদিন ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের তরফে জানানো হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি কঠোরভাবে মেনে চলে। যে কোনও ধরনের সন্ত্রাস ও জঙ্গি-কার্যকলাপের তীব্র বিরোধিতা করে বাংলাদেশ। এরসঙ্গেই তারা যোগ করে, অতীতের অপরাধমূলক রেকর্ড যাচাই করার পরই পাসপোর্ট দেওয়া হয়। ঢাকার দাবি, অভিযুক্তের বিরুদ্ধে তেমন কোনও (অপরাধমূলক) রেকর্ড ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget